ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ॥
টাঙ্গাইলের ঘাটাইলে অপহৃত স্কুল ছাত্র সৈকতকে উদ্ধারের দাবীতে মানববন্ধন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। গতকাল শনিবার সকালে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে বক্তব্য রাখেন, ঘাটাইল পৌরসভার মেয়র শহিদুজ্জামান খান ,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান আজাদ,জামুরিয়া ইউপি চেয়ারম্যান শামীম খান প্রমূখ। মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের লোকজন উপস্থিত ছিলেন। অপহৃত আসাদুর রহমার সৈকত উপজেলার জামুরিয়া ইউনিয়নের চানতারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শেণির ছাত্র।
উল্লেখ্য যে, গত ১৮ মে প্রতিদিনের ন্যায় সকালে নিজ বাড়ি চানতার হতে স্কুলে যায়। তার পর থেকেই সে নিখোঁজ রয়েছে। তার বাবা স্কুল শিক্ষক মোঃ হানিফ উদ্দিন এ ব্যাপারে ঘাটাইল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন । দীর্ঘ ১০ দিনেও তার কোন সন্ধান মেলেনি।

আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।