ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর আবু তাহের (৪০) নামে এক অটোচালকের অর্ধমৃত পা কাটা অবস্থায় উদ্ধার করেছে টাঙ্গাইল থানা পুলিশ। সে ঘাটাইল উপজেলার বীর ঘাটাইল গ্রামের নুরুল ইসলামের ছেলে। গতকাল শুক্রবার বিকালে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে আবু তাহেরের স্বজনরা তাকে সনাক্ত করে। সে বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তার অবস্থা আশংকাজনক।
পুলিশ ও তার পরিবার জানায়, গত বুধবার সকালে টাঙ্গাইল সদর থানা পুলিশ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করটিয়া বাইপাসের কাছে রেললাইন সংলগ্ন পতিত জমিতে পলিথিনের বস্তায় মোড়ানো অর্ধমৃত পা কাটা অবস্থায় তাকে উদ্ধার করে। পরে পুলিশ তাকে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ অবস্থায় গতকাল শুক্রবার টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে আবু তাহেরের সন্ধান পায় তার পরিবার।
উল্লেখ্য যে, ২৮ ফ্রেবুয়ারী মঙ্গলবার সকাল ৯ টায় অটোরিক্সা নিয়ে বাড়ি থেকে বের হয়। এর পর থেকেই অটোরিক্সা সহ নিখোঁজ ছিল সে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷