সোমবার, ফেব্রুয়ারি ২৭, ২০১৭

ঘাটাইলে উপজেলা প্রশাসনের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

মোস্তাফিজুর মোমিন, স্টাফ রির্পোটার : 
টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল রোববার উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে ওয়াজ মাহফিল অনুষ্টিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার আবুল কাশেম মুহাম্মদ শাহীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষেদের চেয়ারম্যান নজরুল ইসলাম খান সামু ।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবু, পৌর মেয়র শহিদুজ্জামান খান। 
উক্ত ওয়াজ মাহফিলে প্রধান বক্তা ছিলেন, হযরাতুল আল্লাম মুফতি হামেদ যহেরী।  আরো বয়ান করেন মুফতি হাসান জামিল। হযরত মাওলানা মুফতি আবদুর রহমান।
এছারাও এলাকার ওলামায়ে কেরাম ইসলামী জীবন বিধানের উপরে গুরুত্বপূর্ণ বয়ান করেন। উক্ত ওয়াজ মাহফিলের উদ্যোগ কে ঘাটাইলের ধর্মপ্রান মুসলমান সাধু্বাদ জানিয়েছেন এবং বার বার প্রশাসনের উদ্যোগে ওয়াজ মাহফিলের প্রত্যাশা করেছেন। এই ওয়াজ মাহফিলের মত সারা বাংলাদেশের প্রতিটা উপজেলায় যেন প্রশাসনের উদ্যোগে ওয়াজ মাহফিল হয়,এই আহব্বান জানিয়েছেন। উপজেলা প্রশাসনের এই উদ্যোগ সারা দেশে দৃষ্টান্ত হয়ে থাকবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷