শনিবার, ডিসেম্বর ১০, ২০১৬

ঘাটাইলে দুর্নীতি বিরোধী সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আমাদের ঘাটাইল ঃ 
সবাই মিলে লড়বো , দুর্নীতি মুক্ত বাংলাদেশ  গড়বো - এই শ্লোগান কে সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইলে দুর্নীতি বিরোধী আলোচনা সভা ও র‌্যালী  অনুষ্ঠিত হয়েছে । শনিবার সকালে া ঘাটাইল দাখিল মাদ্রাসায় এ সভা অনুষ্ঠিত হয় ।  অধ্যাপক আলহাজ্ব মতিয়ুর রহমান খানের সভাপতিত্বে আলোচনা সভার প্রধান অতিথি উপস্থিত ছিলেন , দুর্নীতি দমন কমিশনের কোর্ট পরিদর্শক মোঃ আমীনুল ইসলাম । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন , দুর্নীতি প্রতিরোধ কমিটির ঘাটাইল উপজেলা শাখার  সহ সভাপতি লিয়াকত আলী , সাধারন সম্পাদক আলহাজ্ব লুৎফর রহমান তাং , যুগ্মা সম্পাদক খান ফজলুর রহমান  ,আতিকুর রহমান , আঃ বারী খান , নাসরিন লায়লা প্রমুখ।  আলোচনা সভায় বক্তারা ঐক্য বদ্ধ ভাবে দুর্নীতি মুক্ত সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷