টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাসে ২য় ওয়াল্টন বিজয় দিবস কাপ গল্ফ টুর্নামেন্ট শুরু হয়েছে। বৃহস্পতিবার (৮ডিসেম্বর) বিকেলে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর ৩০৯ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আনিসুর রহমান। এসময টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ওয়াল্টনের চেয়ারম্যান এস এম নুরুল আলম রেজভী, ক্রীড়া ও সমাজকল্যান বিভাগের পরিচালক এস এম আনোয়ার কবির ডনসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ঘাটাইল ছাড়াও যমুনা, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন গল্ফ ক্লাবের সাব জুনিয়ার, জুনিয়ার লেডি এবং নিয়মিত একশ জনের অধিক গল্ফার প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷