রবিবার, সেপ্টেম্বর ১১, ২০১৬

ঘাটাইলে শেষ সময়ে ভীর মসলার দোকানে

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ
ঈদুল আজহাকে সামনে রেখে টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার ক্রেতারা শেষ সময়ে কেনাকাটা সারছেন মসলার দোকানে। ঘাটাইল বাজারসহ এর উপকন্ঠের বাজারগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, কুরবানির পশু কেনার পর শেষ সময়ে এখন সকলে ভিড় করছেন মসলার দোকানের কেনাকাটা সারতে। আর এই সুযোগকে কাজে লাগিয়ে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি দাম আদায় করছেন বিক্রেতারা। বিক্রেতারা বলেন, এবার ঈদ উপলক্ষে মসলাপাতির দাম তেমন একটা বৃদ্ধি পায়নি। আগেরমত দামেই প্রায় সব মসলা বিক্রি হচ্ছে। গতকাল খুচরা বিক্রেতারা প্রতিকেজি জিরা রকমভেদে ৩শ’ থেকে ৫শ’, এলাচ ১৪শ’ থেকে ১৬শ’, দারচিনি ২শ’ থেকে ৩শ’, তেজপাতা ১শ’ থেকে ১২০, আদা ১শ’ থেকে ১৫০, রশুন ২শ’, হলুদ ১৮০ থেকে ২৫০, মরিচগুড়া ২শ’ থেকে ২৪০, লবন ৪০ টাকায় বিক্রি করেছেন। ১৫ দিন আগে মসলাগুলোর দাম কেজিতে ২০ থেকে ৫০ টাকা কম ছিল। ক্রেতারা বলছেন এই মসলাগুলো সাধারনত অল্প পরিমানে প্রয়োজন হয়। অল্প মসলা কিনলে কিছুটা বেশি দাম আদায় করছেন বিক্রেতারা। ঈদের সামনে ক্রেতারাও এনিয়ে বাদানুবাদ করছেননা। সব মিলিয়ে শেষ সময়ে এসে জমে উঠেছে মসলার দোকানের কেনাকাটা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷