জাতীয় ভাবে ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে মেধা ও শারিরীক যোগ্যতা যাচাইয়ের লক্ষে ঘাটাইল উপজেলার লোকেরপাড়া ইউনিয়নে গৌরিশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আন্তঃ প্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। ১৬ ফেব্র“য়ারি সোমবার অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগীতার উদ্ভোধন করেন লোকেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হায়দার আলী তালুকদার। লোকেরপাড়া ইউনিয়ন পরিষদ আয়োজিত অনুষ্ঠানে উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোছাঃ রুনা লায়লার সভাপতিত্বে উপস্থিত ছিলেন মনিং সান কিন্ডার গার্ডেন এর পরিচালক ও গৌরিশ্বর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খাইরুজ্জামান ভূঞা, আথাইল শিমুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির, পাঁচটিকড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বাবলু মিয়া প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন লোকেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী সিনিয়র শিক্ষক খুরুম খান। প্রতিযোগীতা অনুষ্ঠানে ১১টি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহণ করে। এসময় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক বিদ্যালয় পরিচালনা কমিটি সদস্য, স্থানীয় জন প্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷