সোমবার, ডিসেম্বর ২৬, ২০১৬

ঘাটাইলে সরিষার চাষে আগ্রহ হারাচ্ছে কৃষকরা


ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ
টাঙ্গাইলের ঘাটাইলে গত বছরের তুলনায় চলতি বছরে ১০০ হেক্টর জমিতে মৌসুমী ফসল সরিষার আবাদ কমে গিয়েছে । এর কারন হিসেবে সঠিক সময়ে বৃষ্টিপাত না হওয়াকে দায়ী করছে উপজেলা কৃষি অফিস।                                                                                                                                                                                                      
কৃষি অফিস সুত্রে জানা যায়, উপজেলায় দিগড় ইউনয়িনের  কদমতলী, হামিদপুর, কান্দুলিয়া, লোকের পাড়া, বাসাবাইদ এলাকায় গত বছর বিএডিসি চাষী পর্যায়ে উন্নতজাতের বীজ সংগ্রহ করে ১৪০০ হেক্টর জমিতে ১৩৫০মেট্রিকটন বারি ১৪-১৫, টাবি ৭ জাতের সরিষা কৃষকরা উৎপাদন করে। এর মধ্যে দীঘর ইউনিয়নে সরিষার আবাদ বেশী।
কিন্তু চলতি বছরে কমে গিয়ে ১৩০০ হেক্টর জমিতে সরিষা আবাদ ১২০০ মেট্রিক টন সরিষা আবাদ হবে ধারনা করা হচ্ছে। এর কারন দেরিতে বৃষ্টিপাত হওয়াকে দায়ী করেছে কৃষি অফিস। তবে চাষী পর্যায়ে উন্নতমানের ভাল তৈল ও পিয়াজ, উৎপাদন সংরক্ষণ ও বিতরন প্রকল্প এর আওতায় কাজ করছে। হামিদপুর কদমতলী কান্দুলিয়া, লোকের পাড়া জামুরিয়া থেকে ১৫ জন কৃষক সরিষা প্রদর্শনির কাজ করছে। তার পরও যাতে বেশী ফলন আসে সে জন্য পরাগায়ন নিশ্চিত করার লক্ষে আরও মৌবক্স স্থাপন করা হবে । যদিও এর মধ্যে মৌচাষীদের মৌবক্স ফতেরপাড়া কান্দুলিয়া স্থাপন করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মতিন বিশ্বাস জানান, সঠিক সময়ে বৃষ্টিপাত না হ্ওয়ার কারনে এবার আবাদ কম হয়েছে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷