টাঙ্গাইলের ঘাটাইল প্রতিবন্ধী বিদ্যালয়ের ছাত্র সেই চাঁন মিয়া এবার প্রাথমিক সমাপনী (পিএসসি) পরিক্ষায় পা দিয়ে লিখে ৪.২৫ পেয়ে সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে। তার এ সফলতায় বাবা-মা, আত্বীয়-স্বজন ও শিক্ষক সহ সবাই অনেক খুশি।
এ সফলতায় তার মা রতœা বেগম বলেন, শারীরিক প্রতিবন্ধী হওয়া সত্বেও ছেলে যে ফলাফল করেছে তা দেখে আমি খুশিতে আত্তহারা। তার বাবা বিদেশ থেকে ফোন করে ছেলের লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য আরো উৎসাহ দিয়েছেন। তাই আমাদের ইচ্ছা ছেলে যতোদিন পড়ালেখা করতে চায় ততোদিন আমরা তার লেখাপড়া চালিয়ে যাবো। লেখাপড়া শিখে সে স্বাভলম্বী হোক এটাই আমাদের কামনা। প্রতিবন্ধী চাঁন মিয়ার স্বপ্ন লেখা পড়া করে বড় হয়ে শিক্ষক হবে।
ঘাটাইল প্রতিবন্ধী বিদ্যালয়ের চেয়ারম্যান মোঃ রফিকুল বারী খান বলেন, এবছর আমার বিদ্যালয় থেকে প্রথম প্রাথমিক সমাপনী পরীক্ষায় ছাত্র-ছাত্রীরা অংশ নেয়। তাদের ফলাফল অত্যন্ত সন্তুষ জনক। তাদের এ সাফল্যে আমি আনন্দিত। বিদ্যালয়ের এ সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে আমি আশাকরি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল কাশেম মুহাম্মদ শাহীন জানান, প্রতিবন্ধী হিসাবে তার এ অর্জন অন্যান্য প্রতিবন্ধীদের লেখা পড়ায় উৎসাহ যোগাবে বলে আমি আশাকরি। দোয়া করি তার এ সফলতা অব্যহত থাকুক। তার লেখাপড়ার পুরো দায়িত্বটাই জেলা প্রশাসক মহোদয় নিয়েছেন।
