বৃহস্পতিবার, অক্টোবর ০৬, ২০১৬

ঘাটাইলে এমপি রানা’র মুক্তির দাবীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মো. খায়রুল ইসলাম, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ
টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের এম.পি আমানুর রহমান খান রানা’র মুক্তির দাবীতে ঘাটাইলের সাগরদিঘীতে গতকাল বৃহস্পতিবার বিকেলে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাগরদিঘী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা’র সাগরদিঘী অঞ্চলের আওয়ামীলীগ এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। আওয়ামীলীগ নেতা শামসউদ্দিন এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন, আ’লীগ নেতা মোতালেব হোসেন, এসকান্দর হক, রিয়াজ উদ্দিন ভোলা, যুবলীগ নেতা সুজন তালুকদার, সুমন খান বাবু, রফিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন, সাইফুল, মোকম্মেল, আজহার, জলিল, জহিরুল, সোহগ, সজিব, খোরশেদ আলম, আঃ রাজ্জাক, মোশারফ হোসেন, নয়ন, হাশেম, সেন্টু মিয়া, কায়সার, শামীম, ইয়ার মাহমুদ খোকন, আঃ ছামাদ মিয়া, ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক সোহেল মিয়া প্রমুখ।
সমাবেশে বক্তারা এমপি আমানুর রহমান খান রানা’র দ্রুত মুক্তি ও তার উপর সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷