শনিবার, অক্টোবর ০৮, ২০১৬

উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের আহবায়ক কমিটি গঠিত

‘সুস্থধারার গ্রামীণ সাংবাদিকতা চাই, অপসাংবাদিকতা বন্ধ হোক’ শ্লোগানকে সামনে রেখে গঠিত হয়েছে উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরাম। গত বৃহস্পতিবার ঘাটাইল উপজেলা প্রেসক্লাবে উত্তর টাঙ্গাইলের ধনবাড়ী, মধুপুর, গোপালপুর, ভূঞাপুর, ঘাটাইল ও কালিহাতী উপজেলার সংবাদকর্মীদের এক সমাবেশ শেষে এ ফোরাম গঠিত হয়।এতে সভাপতিত্ব করেন দৈনিক ইত্তেফাকের গোপালপুর সংবাদদাতা অধ্যাপক জয়নাল আবেদীন।

বক্তব্য রাখেন ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি এবং মানব জমিন প্রতিনিধি নজরুল ইসলাম, দৈনিক সমকালের মধুপুর প্রতিনিধি এবং ধনবাড়ি প্রেসক্লাবের সম্পাদক আনসার আলী, দৈনিক সকালের খবরের মধুপুর প্রতিনিধি আমিনুল ইসলাম, দৈনিক যুগান্তরের মধুপুর প্রতিনিধি এসএম শহীদ, দৈনিক সংবাদের হাবিবুর রহমান, সাপ্তাহিক ত্রিমোহনা ঢেউ এর সম্পাদক ও ধনবাড়ি প্রেসক্লাবের সভাপতি স.ম. জাহাঙ্গীর আলম, গোপালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত, দৈনিক আমাদের সময় এর কালিহাতি উপজেলা প্রতিনিধি কাজল আর্য, দৈনিক সংবাদের কালিহাতি প্রতিনিধি দাস পবিত্র, সাপ্তাহিক গণ বিপ্লবের এলেঙ্গা প্রতিনিধি মো. কামরুল হাসান, দৈনিক খবরপত্রের কালিহাতি প্রতিনিধি মোল্লা মুশফিকুর মিল্টন, সাপ্তাহিক পূর্বাকাশের স্ট্যাফ রির্পোটার ও ভূঞাপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শাহীন, দৈনিক ইত্তেফাকের ভূঞাপুর সংবাদদাতা অভিজিৎ ঘোষ, দৈনিক আমাদেরসময় প্রতিনিধি ও ভূঞাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম কিসলু, দৈনিক ভোরের কাগজ এর ঘাটাইল প্রতিনিধি রবিউল আলম বাদল, সাংবাদিক খায়রুল আলম, দৈনিক দেশবাসীর গোপালপুর প্রতিনিধি কেএম মিঠু, দৈনিক মজলুমের কন্ঠের গোপালপুর প্রতিনিধি সেলিম হোসেন, দৈনিক ভোরের পাতা ও পূর্বাকাশ এর ধনবাড়ি প্রতিনিধি এহসাহনুল হক প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন দৈনিক ইত্তেফাক সংবাদদাতা নুরুজ্জামান। পরে প্রবীণ সাংবাদিক অধ্যাপক জয়নাল আবেদীনকে সভাপতি এবং নুরুজ্জামানকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷