রবিবার, সেপ্টেম্বর ২৫, ২০১৬

এমপি রানার ফাঁসির দাবিতে ঘাটাইলে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানার ফাঁসির দাবিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছেন। ঘাটাইলে জি.বি.জি. কলেজ ছাত্র সংসদের উদ্যোগে রবিবার দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত তারা টাঙ্গাইল-ময়মনসিংহ সড়ক অবরোধ করে রাখেন।
জি.বি.জি. কলেজ ছাত্র সংসদদের ভি.পি আবু সাইদ রুবেল বলেন, সকালে এমপি রানার সমর্থীত লোকজন জি.বি.জি কলেজে অবস্থান করে ছাত্র সংসদে হামলা চালায়। এ সময় তারা ছাত্রদের ৩টি মোটারসাইকেলও ভাঙচুর করে। এ ঘটনার প্রতিবাদ, হামলাকারীদের গ্রেফতার এবং এমপি রানার ফাঁসির দাবিতে সড়ক অবরোধ করে রাখি। পরে স্থানীয় প্রশাসন তাদের গ্রেফতারের আশ্বাস দিলে আমরা অবরোধ তুলে নেই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷