বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২২, ২০১৬

ঘাটাইলে পৌর মেয়রের দায়িত্ব গ্রহণ

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ
টাঙ্গাইলের ঘাটাইলে নব-নির্বাচিত পৌর মেয়র শহীদুজ্জামান খান ভিপি শহিদ দায়িত্ব গ্রহণ করেছেন। ২২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১১ টায় পৌর ভবনে আনুষ্ঠানিকভাবে সাবেক মেয়র মো.মঞ্জুরুল হক নবনির্বাচিত মেয়রকে দায়িত্বভার বুঝিয়ে দেন।
মো. মঞ্জুরুল হকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন- উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক ও বিআরডিবির চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু।দায়িত্বগ্রহন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- সাবেক মেয়র আলহাজ্ব হাসান আলী, সাবেক মেয়র আঃ রশিদ মিয়া, অধ্যক্ষ আবুল মনসুর আহমেদ, অধীর চন্দ্র সাহা, অধ্যাপক মতিয়ুর রহমান খান, সাবেক কমান্ডার হাবিবুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান আঃ রহিম মিয়া, ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান আজাদ সহ নবনির্বাচিত কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরগণ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷