বৃহস্পতিবার, সেপ্টেম্বর ০৮, ২০১৬

ঘাটাইলে এখনো জমে উঠেনি ঈদের বাজার

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ পবিত্র ঈদুল আযহা কোরবানির ঈদের আরমাত্র কয়েকদিন বাকি। অন্যান্য বছর কোরবানি ঈদকে সামনে রেখে ঈদের বাজার জমে উপবিত্র ঈদুল আযহা কোরবানির ঈদের আরমাত্র কয়েকদিন বাকি। অন্যান্য বছর কোরবানি ঈদকে সামনে রেখে ঈদের বাজার জমে উঠলেও এবার টাঙ্গাইলের ঘাটাইলে এখনো জমে উঠেনি ঈদের বাজার। উপজেলার বিভিন্ন হাট-বাজার গুলোতে গিয়ে দেখাগেছে, এ কোরবানির ঈদে কাপড় ও দর্জি ব্যবসায়ীরা একদম অলস সময় পার করছেন।
উপজেলার রতন বরিষ গ্রামের মো. নাছির উদ্দিন জানান, দুই মাস অনু্িষ্ঠত হয়ে যাওয়া পবিত্র ঈদুল ফিতরের সময় আমার পরিবার পরিজনের নতুন কাপড়-চোপড় ক্রয় করে দিয়োছি। এ কোরবানির ঈদে নতুন কাপড়-চোপড় তেমন একটা প্রয়োজন নেই বলে তিনি জানান।
এদিকে ক্রেতাদের সমাগোম কম ও কেনাবেচা তেমন না থাকায় গার্মেন্টস, থান কাপড় ও পাদুকা ব্যবসায়ীরা তাদের আসর পুঁজি তুলতে চরম হিমশিমে পড়েছেন। এতে ব্যবসায়ীরা দিনপাত অতিবাহিত করছেন অতি দুচিন্তায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷