গতকাল সোমবার জঙ্গিবাদ ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন কর্মসুচির অংশ হিসাবে ঘাটাইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষক-শিক্ষার্থীরা। উপজেলার শতাধিক মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিশ্বদ্যিালয় কলেজ সমূহের শিক্ষক-শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাসে এ মানববন্ধন কর্মসচি পালন করে। সকালে ঘাটাইল জি.বি.জি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ শামসুল আলম মনির নেতৃত্বে শিক্ষক-কর্মচারিও শিক্ষার্থীদের সমন্বয়ে মানববন্ধন কর্মসুচিতে অংশ নেয়। এ ছাড়া ঘাটাইল সদরের শিক্ষা প্রতিষ্ঠান মুকুল একাডেমী উচ্চ বিদ্যালয়, ঘাটাইল গণ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, ঘাটাইল এস.ই পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, পোড়া বাড়ী সিনিয়র ফাজিল মাদরাসাসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান জঙ্গি ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসুচি পালন করে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷