ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা : সোমবার টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সারাদেশের ন্যায় জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুজিবর রহমান এর ৪১তম শাহাদত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে সূর্যোদয়ের সাথে সাথে সরকারি,বেসরকারি,স্বায়িত্তশাসিত প্রতিষ্ঠান ও স্কুল কলেজে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনিমিত্ত,কালোব্যাচ ধারন,স্কুল কলেজের ছেলেমেয়েদের চিত্রাংকন প্রতিযোগিতা,মসজিদ ও মন্দির দোয়া মাহফিল,স্বেচছায় রক্তদান সহ বিভিন্ন ইউনিয়নে গণভোজের আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ এর উদ্দ্যোগে জাতির জনকের প্রতীকৃতিতে পুস্পস্তবক অর্পন ও একটি শোক র্যালি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শেষে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন আয়োজিত ইউএনও আবুল কাশেম মুহাম্মদ শাহীন এর সভাপতিত্বে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান সামু,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জিবিজি কলেজের অধ্যক্ষ শামসুল আলম মণি,নবনির্বাচিত পৌর মেয়র শহীদুজ্জামান খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রভাংশু সোম মহান, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক শহিদুল ইসলাম লেবু, সাবেক পৌর মেয়র মোঃ হাসান আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কানিজ ফাতেমা প্রমুখ।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷