বুধবার, জুলাই ২৭, ২০১৬

ঘাটাইলে জঙ্গিবাদ প্রতিরোধে মতবিনিময় সভা

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ টাঙ্গাইলের ঘাটাইলে জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা,তথ্য ও প্রযুক্তি বিভাগের অতিরিক্ত জেলা প্রশাসক মোখলেছুর রহমান। উপজেলা নির্বাহী অফিসার আবুল কাশেম মুহাম্মদ শাহিন এর সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা অতিরিক্ত পুলিশ সুপার ইলিয়াস কবির, উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান সামু, উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবু, উপজেলা ভূমি অফিসার প্রভাশু সোম মহান, জি.বি.জি কলেজের অধ্যক্ষ শামছুল আলম মনি, সাবেক মেয়র হাসান আলী, ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ। মতবিনিময় সভায় সরকরি, বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, নবীন ও প্রবীন সাংবাদিক ও সুশীল সমাজের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় জঙ্গিবাদের বিরোদ্ধে তৃণমূল পর্যায়ে জনসচেতনতা সৃষ্ঠির উপর গুত্বারোপ করেন বক্তারা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷