রবিবার, জুলাই ১০, ২০১৬

ঘাটাইল পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ-বিএনপির প্রার্থী চুড়ান্ত

আগামী ৭ আগষ্ট অনুষ্ঠিত ঘাটাইল পৌরসভার নির্বাচনে দলীয় মনোনয়ন চুড়ান্ত করেছে আওয়ামীলীগ ও বিএনপি । ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক শহিদুজ্জামান খান ভিপি শহীদকে দলীয় মনোনয়ন দিয়েছে আওয়ামীলীগ। গতকাল রোবাবার আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির পার্লামেন্টারী বোর্ডের সভায় তার নাম চুড়ান্ত করা হয় বলে জানায় উপজেলা আওয়ামীলীগ। এর আগে তার নাম প্রস্তাব করে কেন্দ্রে পাঠায় টাঙ্গাইল জেলা আওয়ামীলীগ। এদিকে বিএনপি ঘাটাইল পৌরসভার সাধারন সম্পাদক ফারুক হোসেন ধলাকে দলীয় মনোনয়ন প্রদান করেছে। তৃনমূলের সুপারিশের ভিত্তিতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচনের সমন্বয়কারী মোঃ শাহজাহান স্বাক্ষরিত এক পত্রে তাকে দলীয় মনোনয়ন প্রদান করেন বলে জানান, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আ.খ.ম রেজাউল করিম। উল্লেখ্য যে,নির্বাচন কমিশন ঘোষিত তফশীল অনুযায়ী মনোনয়নপত্র জমা দানের শেষ দিন ১২ জুলাই বাছাই ১৪ জুলাই এবং ২২ জুলাই মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন রাখা হয়েছে। ভোট গ্রহন অনুষ্ঠিত হবে ৭ আগষ্ট । এ পৌরসভায় মোট ভোটার ১৯ হাজার ৭০৬ জন। ভোট কেন্দ্র ৯টি সাধারন ওয়ার্ড ৯টি সংরক্ষিত মহিলা ওয়ার্ড ৩টি এবং মোট ভোট কক্ষের সংখ্যা ৫১ টি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷