নিজস্ব প্রতিবেদক, আমাদের ঘাটাইল ঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ব্যতিক্রমী গুড ড্যাডি ক্যোম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ এপ্রিল) বিকেলে ঘাটাইলের পাকুটিয়া পাবলিক স্কুল এন্ড কলেজে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
গুড নেইবারস বাংলাদেশ নামে একটি আন্তর্জাতিক স্বেচ্ছা সেবি সংস্থার ঘাটাইল কমিনিটি ডেভেলবমেন্ট প্রজেক্ট (সিডিবি) এ অনুষ্ঠানে আয়োজন করে । শিক্ষা স্বাস্থ্য অধিকার ও অর্থনৈতিক উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন সহ প্রত্যেক শিশুর সুন্দর ভবিষ্যৎ গড়ার দৃঢ় প্রত্যয়ে শিক্ষার গুরুত্ব সম্পর্কে অবহিত করা হয়। এ উপলক্ষে একটি র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার আবুল কাশেম মুহাম্মদ শাহিন, সিডিপি ম্যনেজার লুটাস পুলক সরকার, ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তর প্রতিনিধি খান ফজলুর রহমান সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷