শুক্রবার, এপ্রিল ০৮, ২০১৬

ঘাটাইলে মির্জা মটর’র আঞ্চলিক শাখা উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, আমাদের ঘাটাইল ঃ বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে টাঙ্গাইলের ঘাটাইলের মেইন রোড এলাকায় রানার মটরস্ লিমিটেড’র একমাত্র জেলা পরিবেশক মির্জা মটর’র আঞ্চলিক শাখা ৭ এপ্রিল বৃহস্পতিবার উদ্বোধন হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঘাটাইল পৌরসভার মেয়র মো. মঞ্জুুরুল হক, রানার মটরস্ লিমিটেড’র ডি.জি.এম (মাকেটিং এন্ড সেলস্) ফিরোজ কবির, সহকারি ম্যানেজার (মাকেটিং এন্ড সেলস্) মো. মোকাদ্দেস আলম, মির্জা মটর’র এম.ডি মির্জা মনিরুজ্জামান মনি, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা গোপালপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক এ কিউ রাসেল, ভোরের কাগজ ঘাটাইল প্রতিনিধি রবিউল আলম বাদল, ঘাটাইল ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন ধলা, পাকুটিয়া ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. ছবুর কাজি, বিশিষ্ট ব্যবসায়ী মো. মকবুল হোসেন, আব্দুস সালাম, মাহফুজুর রহমান, ঘাটাইল ট্রাক শ্রমিক ইউনিয়নে সাধারণ সম্পাদক মো. আব্দুস সাত্তার প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷