ঘাটাইল উপজেলার পশ্চিম অঞ্চল লোকেরপাড়া গ্রামে গত ১ সপ্তাহে ৫টি বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।আগুনে পুড়ে ছাই হয়েছে গোখাদ্য খড়ের পালা। আর এজন্য এলাকায় সাধারন মানুষের মনে আতঙ্কের ঝড় উঠেছে।
জানা যায়, লোকের পাড়া গ্রামে ১ দিন পর পর ১সপ্তাহে ৫ বাড়িতে খড়ের পালায় আগুন দিয়ে আসছে একটি চক্র। প্রথমে আব্দুল খাঁনের বাড়িতে আগুন দিলে এলাকার লোকজন এসে আগুন নিয়ন্ত্রনে আনে। পরে পর্যায়ক্রমে একই গ্রামের সাহেব আলী তালুকদার, মোশারফ তালুকদার, ফরিদ তালুকদার ও আব্দুল আলিম ভুইয়ার বাড়ির খড়ের পালায় আগুন দেয় দুর্বৃত্তরা। ভূঞাপুর ফায়ার সার্ভিস ও গ্রামের লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়। খড়ের পালায় আগুন দেয়ায় একদিকে যেমন গরুর খাদ্যের সংকট দেখা দিচ্ছে অপর দিকে জনমনের আতঙ্কও বিরাজ করছে। এতে করে সাধারন কৃষকের চোখের ঘুম হারাম হয়ে গেছে।
এব্যাপারে ফায়ার সার্ভিসের এক সদস্য বলেন, এটা উঠতি বয়সের ছেলেদের দুষ্টামি ছাড়া আর কিছুনা। কিন্তু এলাকাবাসী এই বিষয়টিকে দুষ্টুমি বলে মানতে নারাজ। তাদের ধারনা দুর্বৃত্তরা বড় ধরনের কোন নাশকাত করার প্রস্তুতি নিয়ে থাকতে পারে।
এব্যাপারে ঘাটাইল থানার ওসি বলেন, আমাকে মোবাইল ফোনে বিষয়টি জানানো হয়েছে লিখিত কোন অভিযোগ এখনো পাইনি। পেলে অবশ্যই ব্যবস্থা নেব।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷