মুক্তিযোদ্ধা ফারুক হত্যার মামলার আসামী টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের এমপি আমানুর রহমান খান রানাসহ বাকী পলাতকদের গ্রেফতারের দাবিতে মঙ্গলবার পথসভা করেছে ঘাটাইল উপজেলা আওয়ামী লীগ। এবার খুনের মামলা মাথায় নিয়ে পলাতক থাকা ঘাটাইলের এমপি আমানুর রহমান খান রানা ও তার ভাইদের আওয়ামী লীগ থেকে প্রাথমিক সদস্য পদ বাতিল করা সহ বিশেষ ট্রাইব্যুনালে বিচারের দাবী জানালো ঘাটাইল উপজেলা আওয়ামী লীগ।
গতকাল মঙ্গলবার বিকেলে ঘাটাইল উপজেলা আওয়ামী লীগ আয়োজিত পথসভায় এ দাবী জানানো হয়। ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের আহবায়ক শহিদুল ইসলাম লেবুর সভাপতিত্বে পথ সভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক এডভোকেট জোয়হেরুল ইসলাম জোয়াহের। ঘাটাইল বাসস্ট্যান্ড চত্বরে অনুষ্ঠিত পথ সভায় বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা জামিলুর রহমান মিরণ, জার্মান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান ছোট মনির, টাঙ্গাইল পৌরসভার কাউন্সিলর সাইফুজ্জামান সোহেল, ভূঞাপুর উপজেলা ভাইস চেয়ারম্যান বাদল, ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রহিম মিয়া, ধলাপাড়া ইউপি চেয়ারম্যান হেকমত সিদকার, দেওপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, টাঙ্গাইল যুব আইনজীবী পরিষদের সভাপতি এডভোকেট শাহানশাহ সিদ্দিকী মিন্টু, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি মাহমুদুল হাসান মারুফসহ স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ। ফারুক হত্যা মামলার চার্জশীট দেয়ার পর এই প্রথম ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের সাথে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ একাতœতা ঘোষনা করে ঘাটাইলের এমপি রানার গ্রেফতার ও ফাঁসির দাবি জানালো।
উল্লেখ্য গত ২০১৩ সালের ১৮ জানুয়ারী শহরের কলেজ পাড়া নিজ বাসার সামনে থেকে টাঙ্গাইলের জনপ্রিয় আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে টাঙ্গাইল থানা পুলিশ। পরে তার স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে টাঙ্গাইল থানায় অজ্ঞাত অসামীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ তিন বছর সুক্ষ তদন্তের পর পরিকল্পিত এ হত্যাকান্ডের অন্যতম আসামী টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের এমপি আমানুর রহমান খান রানা ও তার তিন ভাই জড়িত থাকার বিষয়টি পুলিশের তদন্তে উঠে আসে। পরে গত ৪ ফেব্রুয়ারী টাঙ্গাইল আদালতে অভিযোগপত্র দাখিল করেন জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারপর থেকেই এমপি রানাসহ পলাতক আসামীদের গ্রেফতার ও ফাঁসির দাবি নিয়ে মাঠে নামে ঘাটাইল উপজেলা আওয়ামী লীগসহ সর্বস্তরের মানুষ। তারই ধারাবাহিকতায় পঞ্চম দিনের মতো ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের দাবি জানায় ঘাটাইল উপজেলার শান্তিপ্রিয় মানুষ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷