রবিবার, ফেব্রুয়ারি ০৭, ২০১৬

ঘাটাইলে এমপি রানাকে গ্রেফতার ও ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল


মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ খুনের মামলায় অভিযুক্ত হয়ে পালিয়ে থাকা টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের এমপি আমানুর রহমান খান রানা ও তার তিন ভাইসহ ১৪ জনের  গ্রেফতার ও ফাঁসির দাবিতে তৃতীয় দিনের মতো বিক্ষোভ সমাবেশ করল ঘাটাইল উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা।
শনিবার বিকেলে ঘাটাইল বাসস্ট্যান্ড চত্বর থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করে ঘাটাইল উপজেলা আওয়ামী লীগ। মিছিলটি ঘাটাইলের পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে স্থানীয় পারুল প্লাজার সামনে এসে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্টিত হয়। সমাবেশে আগামী ৩ দিনের মধ্যে পলাতক এমপিকে খুঁজে বের করে  গ্রেফতারের দাবি জানানো হয়। অন্যথায় লাগাতার কর্মসূচী দেয়া হবে বলে আলটিমেটাম দেয়া হয়।
ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের আহবায়ক শহিদুল ইসলাম লেবুর সভাতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মুজিবর রহমান, সিনিয়ন যুগ্ম আহবায়ক আব্দুর রহিম মিয়া (চেয়ারম্যান)সহ ঘাটাইল উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ। সমাবেশে এমপি রানার সমর্থকদের হামলা সংক্রান্ত থানায় ৩টি মামলার অভিযুক্ত আসামীদের গ্রেফতারের দাবি জানানো হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷