টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলা বিএনপির দুগ্র“প এখন মুখোমুখি। আগামীকাল ১৩ ফেব্রুয়ারী (শনিবার) দুই গ্রুপই আহ্বান করেছে পাল্টাপাল্টি সম্মেলন। ওই সম্মেলনকে কেন্দ্র করে উত্তেজনা এখন চরম পর্যায়ে পৌঁছেছে। যে কোনো মুহূর্তে রক্তয়ী সংর্ঘষের আশংকা দেখা দিয়েছে। জেলা কৃষকদলের সহ-সভাপতি মাইনুল ইসলাম একাংশের নেতৃত্বে রয়েছেন। অপর অংশের নেতৃত্বে রয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আজাদ খান। আগামীকাল ১৩ ফেব্র“য়ারী সম্মেলন আহবান করে পোস্টারিং ও চিঠি, লিফলেট বিতরণ করছে দুই পই। দুই গ্র“পের এক গ্র“প গারোবাজার (সোলিং বাজার), ঘাটইল ও অপর গ্র“প খামার বাড়ী, গারোবাজার (সোলিং বাজার) পাশাপাশি স্থানে সম্মেলনের আয়োজন করেছে। উভয় গ্র“প জেলা নেতাদের নাম সংবলিত পোস্টার বিভিন্ন স্থানে সেঁটে দিয়েছে। দুই গ্র“পরই দাবি নেতাদের অনুমতি নিয়েই সম্মেলনের দিন ধার্য করেছেন তারা।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷