শনিবার, ফেব্রুয়ারি ০৬, ২০১৬

ঘাটাইলে আ’লীগের দু’গ্রুপের ভাংচুরের ঘটনায় চার মামলা গ্রেপ্তার ১০ জন

টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের এমপি আমানুর রহমান খান রানাসহ চার ভাইয়ের  বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করাকে কেন্দ্র করে আ’লীগের দুই পক্ষের ভাঙচুরের ঘটনায় ঘাটাইল থানায় পাল্টাপাল্টি চারটি মামলা হয়েছে। গতকাল শনিবার ভোর পর্যন্ত মামলার এজহার ভূক্ত দুই পক্ষের ১০ আসামীকে র‌্যাব-১২ টাঙ্গাইল গ্রেপ্তার করে ঘাটাইল থানায় হস্তান্তর করেছে। পুলিশ দুপুরেই তাদের টাঙ্গাইল জেল হাজতে প্রেরন করেছে।
ঘাটাইল থানার পুলিশ জানায়, আ’লীগের দুই পক্ষের হামলা ও ভাঙচুরের ঘটনায় থানায় পাল্টাপাল্টি চারটি মামলার হয়েছে। ছাত্রলীগ নেতা আবিদের বাবা মজিবর রহমান, তমালের বাবা নাজিম উদ্দিন এবং সৃষ্টি মেমোরিয়ার কিন্ডার গার্টেনের পরিচালক শফিকুল ইসলাম বাদি হয়ে পৃথকভাবে মামলা তিনটি দায়ের করেছেন। তিনটি মামলাতেই শহিদুল ইসলাম খান হেস্টিং ও পৌর কাউন্সিলর মনসুর আলী সহ ১৭ জনকে আসামী করেছেন মামলার বাদীরা।  এদিকে জামুরিয়া মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম খান হেস্টিংস বাদী হয়ে তার বাসাবাড়ি ভাংচুরের ঘটনায় আরেকটি মামলা দায়ের করেছেন। মামলার উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক ভিপি শহিদ সহ ২২ জনকে আসামী করা হয়েছে।
গতকাল পর্যন্ত পাল্টাপাল্টি চার মামলার এজহার ভূক্ত দুই পক্ষের ১০ আসামীকে র‌্যাব-১২ টাঙ্গাইল গ্রেপ্তার করেছে। র‌্যাব গতকাল শনিবার ভোরে তাদের ঘাটাইল থানায় হস্তান্তর করে। প্রেপ্তারকৃতরা হল আবু সাইদ রুবেল, আবিদ, রুবেল মিয়া, রানা, সোহেল, রাজীব, মৃদুল, বাবর ও মজ্ঞু । এরা সকলেই ছাত্রলীগ কর্মী এবং শহিদুল ইসলাম লেবুর অনুসারি। অপরজন হল এমপি রানার অনুসারী ঘাটাইল পৌরসভার কাউন্সিলর মনছুর আলী। পুলিশ দুপুরেই তাদের ১০ জনকেই টাঙ্গাইল জেল হাজতে প্রেরন করেছে।
ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবু জানান, এমপি রানার অনুসারীরা গত কয়েকদিন ধরে উপজেলার বিভিন্ন জায়গায়  বিলবোর্ড ও নেতা কর্মীদের বাসাবাড়িতে ভাঙচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থরা জামুরিয়া মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম খান হেস্টিংসহ ১৭ জনকে আসামী করে ঘাটাইল থানায় পৃথক তিনটি মামলা দায়ের করেছে
এ ব্যাপারে ঘাটাইল থানার ওসি কামাল হোসেন বলেন, ভাঙচুরের ঘটনায়  পাল্টাপাল্টি চারটি মামলা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জন গ্রেপ্তার হয়েছে। মামলার তদন্ত চলছে তদন্ত সাপেক্ষে পরবর্তী  ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, ২০১৩ সালের ১৮ জানুয়ারি রাতে টাঙ্গাইল শহরের কলেজপাড়ার নিজ বাসার সামনে গুলিবিদ্ধ অবস্থায় ফারুক আহমেদের লাশ উদ্ধার হয়। ফারুক আহমেদ হত্যাকা-র প্রায় ২০ মাস পর গ্রেপ্তার হওয়া আনিসুর রহমান রাজা ও মোহাম্মদ আলী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। উভয় আসামীর জবানবন্দিতে এই হত্যাকা-ে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের এমপি আমানুর রহমান খান রানা ও তার ছোট ভাই সানিয়াত খান বাপ্পার জড়িত থাকার কথা উল্লেখ করা হয়। এ হত্যাকা-ের পরিকল্পনার সঙ্গে আমানুর রহমান খান রানার অপর ভাই সহিদুর রহমান খান মুক্তি ও জাহিদুর রহমান খান কাকন যুক্ত বলে মোহাম্মদ আলী তার জবানবন্দিতে উল্লেখ করেন।
সূত্রঃ ভাসানীর কথা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷