ঘাটাইলে বিএনপি সভাপতিকে অব্যাহতির পায়তারা

টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায় বিএনপির দু’গ্রুপের কোন্দলের জের ধরে দলের গঠনতন্ত্রের নিয়মনীতি না মেনে সভাপতিকে অব্যাহতির পায়তারা করেছে গ্রুপিংর অপর পক্ষ।
জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলা বিএনপির একাংশের নেতৃত্বকারী বর্তমান সভাপতি সিরাজুল হক ছানা অপর গ্রুপ নেতৃত্বকারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আ.খ.ম রেজাউল করিম দলের লবিং গ্রুপিং থাকায় এ উপজেলার দলের সাংগঠনিক অবস্থা অনেকটাই ঝিমিয়ে পড়েছে।
সভাপতি সিরাজুল হক ছানার গ্রুপে উপজেলা বিএনপির উপদেষ্টা সাবেক এমপি সাইদুর রহমান মোহন, আমান বিল্ডার্স এর ম্যানেজিং ডিরেক্টর টাঙ্গাইল জেলা বিএনপির কোষাধ্যক্ষ মো. মাইনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা লোকেরপাড়া ইউপি চেয়ারম্যান হায়দার আলী তালুকদার, ঘাটাইল ইউপি চেয়ারম্যান ফিরোজুর রহমান খান, উপজেলা বিএনপির উপদেষ্টা শাহ আলম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার শফিকুল ইসলাম তালুকদারসহ (আনোয়ার) উপজেলার অনেক ত্যাগী নেতাকর্মী রয়েছে।
অপরদিকে সাধারণ সম্পাদক আ.খ.ম রেজাউল করিমের গ্রুপে সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজাদ, সাংগঠনিক সম্পাদক এখলাখুর রহমান খান শামীমসহ আরও অনেকে।
সভাপতি সিরাজুল হক ছানা জানান, সাবেক প্রতিমন্ত্রীর মৌখিক অনৈতিক নির্দেশে দলের গঠনতন্ত্রের বাইরে আমাকে সম্প্রতি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আ.খ.ম রেজাউল করিম’র নেতৃত্বে অব্যাহতির জন্য পত্রিকাসহ অনলাইনে বিবৃতি দিয়েছে। বিবৃতি অনুযায়ী আমি বা সংশ্লিষ্ট দলের উর্ধ্বতন নেতৃবৃন্দ অব্যাহতি প্রদানের চিঠি পাইনি।
উপজেলা বিএনপির অনেক নেতাকর্মীরা জানান, সাবেক প্রতিমন্ত্রী ও সাধারণ সম্পাদক এদের অনৈতিক আচরণের কারণে উপজেলা বিএনপির অনেক নেতাকর্মী অন্যদলে অংশগ্রহণ করেছেন। যেমন পৌর বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির উপদেষ্টা আব্দুর রশিদ মিঞা কৃষক শ্রমিক জনতা লীগে ইতোপূর্বেই যোগদান করেছেন। এ ছাড়াও প্রায় শতাধিক নেতা অন্য দলে অংশগ্রহণ করেছেন। দলের লবিং গ্রুপিং’র জের ধরে উপজেলার সকল ইউনিয়নের বিএনপির কমিটি দু’গ্রুপেই করেছেন। জেলা বিএনপি কমান্ড ইতিপূর্বে সাধারণ সম্পাদক রেজাউল করিম গ্রুপের কমিটি স্থগিত ঘোষণা করেছে।
রেজাউল করিম জানান, সভাপতিকে আমাদের সর্ব সম্মতিক্রমে অব্যাহতির জন্য কেন্দ্রীয় ও জেলা পর্যায়ে চিঠি দেয়া হয়েছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক কৃষিবিদ মো. শামছুল আলম তোফা ব্রেকিংনিউজকে জানান, উপজেলা বিএনপির কোনো এখতিয়ার নেই সভাপতিকে অব্যাহতি দেয়ার এবং আমাদের জেলা বিএনপি কার্যালয়ে সভাপতি সিরাজুল হক ছানা’র অব্যাহতির বিষয় নিয়ে কোনো চিঠি পাওয়া যায়নি।
উপজেলা বিএনপির নেতারা জানান, এভাবে দলের লবিং গ্রুপিং থাকলে বিএনপির জন্য লাভজনক অবস্থা হবে না। অবিলম্বে এর একটি সমাধান প্রয়োজন।
এদিকে আমান বিল্ডার্স ও জেলা বিএনপির কোষাধ্যক্ষ মো. মাইনুল ইসলাম জানান, ‘বিএনপির এই দূরদিনে গ্রুপিং না থাকাই ভাল। আমি উর্ধ্বতন নেতাদের মাধ্যমে ঘাটাইল উপজেলা বিএনপির কোন্দল নিরসনের জন্য চেষ্টায় আছি।’
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷