গত বুধবার গভীর রাতে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়নের গজারিয়াচালা গ্রামে দুর্বৃত্তদের হামলায় রাশিদা (৩৫) নামে দুই সন্তানের জননী আহত হয়েছে। তার স্বামীর নাম মোঃ দুলাল মিয়া।
আহত প্রবাসীর স্ত্রীর ভাই ইমান আলী জানান গত বুধবার আনুমানিক রাত ৩.৩০ ঘটিকায় ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়নের গজারিয়াচালা গ্রামে মালদ্বীপ প্রবাসী মোঃ দুলাল মিয়ার স্ত্রী রাশিদা (৩৫) প্রকৃতির ডাকে সাড়া দিলে ঘরের বাহিরে যায়। এ সময় আগে ওৎপেতে থাকা সন্ত্রাসী দা- দিয়ে এলোপাথারী কুপিয়ে মারাতœক জখম করে। তার আত্মচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। মুমুর্ষ অবস্থায় তাকে প্রথমে কালিহাতী সদর হাপাতালে নেওয়ার পর অবস্থার অবনতি হলে পরে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ বিষয়ে আহতের ভাই ইমান আলী জানান, কে বা কারা আমার বোনকে কুপিয়ে আহত করেছে তা আমার জানা নেই তবে সুস্থ হওয়ার পরে জানা যাবে তার উপর কে হামলা করেছে।
এ বিষয়ে ঘাটাইল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন জানান, এ ধরনের বিষয় নিয়ে আমার কাছে এখন পর্যন্ত কোন অভিযোগ নিয়ে আসেনি তবে আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷