সোমবার, নভেম্বর ০২, ২০১৫

ঘাটাইলে জাতীয় যুব দিবস পালিত



‘জেগেছে যুব, জেগেছে দেশ লক্ষ্য ২০৪১ উন্নত বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে আজ রবিবার সাকলে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে একটি র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্ত। র‌্যালি শেষে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাদিরা আখতার এর সভাপত্ত্বিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান নজরুই ইসলাম খান সামু, উপজেলা যুব উন্নয়ন অফিসার আবুল কালাম আজাদ, ক্রেডিট সুপাইভাইজার স.ম মোস্তাফিজুর রহমান, মো. জাহাঙ্গীর আলম, মো. মিজানুর রহমান, যুব উন্নয় প্রশিক্ষণ প্রাপ্ত সফল খামারী আব্দুল মালেক মুক্তি প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷