বুধবার, ডিসেম্বর ২৫, ২০১৯

প্রতিবন্ধীদের শীতবস্ত্র বিতরণ করলেন আতাউর রহমান খান এমপি

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সদর ইউনিয়নের শাহপুর অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরের বিদ্যালয় প্রাঙ্গণে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আতাউর রহমান খান ও সাবেক এমপি আমানুর রহমান খান রানা উপস্থিত থেকে এ শীতবস্ত্র বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন,পাকুটিয়া পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জীবুন নিছা,রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি ঘাটাইল উপজেলা শাখার সহ-সভাপতি মো.হাসান আলী, সাংগঠনিক সম্পাদক মো.বিপ্লব সরকার, শাহপুর অটিস্টিক প্রতিবন্ধি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ কামরুজ্জামান রানা, ২নং ঘাটাইল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোতাহার আলী মিয়া, সাবেক ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন খান,ইউপি সদস্য মোঃ দেলোয়ার হোসেন লেবু, শিহাব উদ্দিন, সুমন মিয়া, সহ ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা অভিভাবকগণ উপস্থিত ছিলেন ।

মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০১৯

ঘাটাইলে মুক্তিযোদ্ধা ইজ্জত আলীর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বাড়ইপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. ইজ্জত আলী (৭০) আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ভোরে নিজ বাড়ীতে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাকে রাষ্ট্রীয় মর্যাদায় মঙ্গলবার বিকালে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়েছে।

তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানাজা নামাজে উপস্থিত ছিলেন ঘাাটাইল উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার তোফাজ্জল হোসেন, ইউনিয়ন ডিপটি মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা আঃ বাছেদ, সেলিম তালুকদার, আরফান আলী, নূরুল ইসলাম সহ স্থানীয় রাজনৈতিক ও নানা শ্রেণী পেশার মানুষজন।

ঘাটাইলে শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও হুইল চেয়ার বিতরণ

টাঙ্গাইলের ঘাটাইলে গড়িব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম।

ঘাটাইল উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা প্রশাসক শহীদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, পৌরসভার মেয়র শহিদুল ইসলাম খান।

উল্লেখ্য: উপজেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে গড়িব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের হুইল চেয়ার বিতরণ করা হয়।

আ’লীগের সাধারণ সম্পাদককে ঘাটাইলের এমপির শুভেচ্ছা

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি টানা দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন টাঙ্গাইল-৩ (ঘাটাইল)আসনের সংসদ সদস্য আলহাজ্ব আতাউর রহমান খান।

এ সময় আতাউর রহমান খানের সাথে ছিলেন তার ছেলে সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান (রানা), ঘাটাইল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সহ দলের বিভিন্ন নেতাকর্মীরা বৃন্দ।

শনিবার (২১ডিসেম্বর) রাত ১০টার দিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী’র বাস-ভবনে গিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তারা।

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বড় রাজাপুর গ্রামে ১৯৫২ সালের ১ জানুয়ারি ওবায়দুল কাদের জন্ম গ্রহণ করেন। নোয়াখালী-৫ আসন থেকে (কোম্পানীগঞ্জ-কবিরহাট) তিনি চারবার সাংসদ নির্বাচিত হন। বঙ্গবন্ধুর মৃত্যুর পর নোয়াখালী থেকে আওয়ামী লীগের একমাত্র সভাপতি নির্বাচিত হন আব্দুল মালেক উকিল। এরপর সে খান থেকে আর কেউ দীর্ঘ মেয়াদে এত বড় পদ পাননি। এ জন্য দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি জেলার সাধারণ মানুষও বেশ উচ্ছ্বাসিত।

ঘাটাইলে ইত্তেফাকের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বহুল প্রকাশিত দেশের অন্যতম প্রাচীন সংবাদপত্র দৈনিক ইত্তেফাক পত্রিকার ৬৬ বছর পেরিয়ে ৬৭ বছরে পর্দাপণ উপলক্ষে টাঙ্গাইলের ঘাটাইলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার দুপুরে ঘাটাইল প্রেসক্লাব কার্যালয়ে কেক কাটা হয়। ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম (কালের কণ্ঠ) এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, দৈনিক ইত্তেফাক পত্রিকার ঘাটাইল সংবাদদাতা ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নূরুজ্জামান মিঞা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মোহাম্মদ কামাল হোসেন (পূর্বাকাশ), সাইয়্যিফ মোহাম্মদ হামিদুল্লাহ (দিনকাল), মোঃ আতিকুর রহমান (নিউজ টুয়েন্টিফোর), মো. মাসুম মিয়া (সমকাল), বিষ্ণু প্রিয় দীপ (ভোরের পাতা), মনোয়ার হোসেন সোহেল (দৈনিক জনতা), রেজাউল করিম খান রাজ (ঢাকা টাইমস), মো. খায়রুল ইসলাম (দৈনিক সংগ্রাম) প্রমুখ।

ঘাটাইলে গ্রামীণ ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

মঙ্গলবার সকালে গ্রামীণ ব্যাংক অবসর প্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি ঘাটাইল উপজেলা কমিটির উদ্যোগে
অর্থ মন্ত্রনালয় কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী বিভিন্ন দাবী আদায়ের লক্ষে মানববন্ধন কর্মসুচি পালন করে।

ঘাটাইল উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত বক্তাগণ বলেন,র্   সামাজিক নিরাপত্তা বেষ্টুনির আওতায় শতভাগ পেনশন সমর্পনকারীদের পেনশন পুনঃস্থাপন ,বার্ষিক বোনাস,  মাসিক চিকিৎসাভাতা অনতিবিলম্বে কার্যকর করতে হবে। অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত অবসর প্রাপ্ত  গ্রামীণ ব্যাংক  কর্মকার্তা- কর্মচারীদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের নির্দেশ  থাকলেও তা  ব্যাংক কর্তৃপক্ষ বাস্তবায়ন করতে তালবাহানা করছে। তারা দ্রুত বাস্তবায়নের দাবী জানান। বক্তব্য রাখেন, ব্যাংক অবসর প্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির ঢাকা  বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি  মোঃ জুলহাস উদ্দিন ,সদস্য মামুন সিদ্দিকী,  জেলা কমিটির সাধারণ সম্পাদক আবুল কাশেম , সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন ভুইয়া, ভ’ইয়াপুর উপজেরা কমিটির সভাপতি  আব্দুস সাত্তার, ঘাটাইল উপজেলা কমিটির সভাপতি মোঃ মোখলেছুর রহমান খান,সাধারণ সম্পাদক মোঃ জামিরুল ইসলাম প্রমুখ। 

রবিবার, ডিসেম্বর ২২, ২০১৯

হলুদ রাজ্যে মৌমাছির গুঞ্জন

খাদেমুল ইসলাম মামুন, ঘাটাইল : ঘাটাইলে সরিষার বাম্পার ফলনের হাতছানিতে কৃষকের চোখে মুখে আনন্দের রেখা ফুটে উঠেছে। এবার সরিষার হলুদ ফুলে মাঠ ঘাট ছেয়ে গেছে। মাঠ জুড়ে হলুদ ফুলের সমারোহ। সরিষার ফুলে আকৃষ্ট হয়ে মৌমাছিরা মধু আহরণে ব্যস্ত। সরিষা ফুলের হলুদ রাজ্যে মৌমাছির গুঞ্জনে মুখরিত হয়ে উঠেছে ঘাটাইলের ফসলি মাঠ। প্রকৃতির এক অপার লিলাভ’মি নেমে এসেছে এখানে।

আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে এ অঞ্চলে উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে আশা কৃষকদের। গত শুক্রবার সরেজমিনে ঘুড়ে উপজেলার ধলাপাড়া ইউনিয়নের মুসল্লিপাড়া এলাকার শ্রী রমেশ চন্দ্রের সাথে আলাপকালে জানা যায়, বর্ষার পানি নেমে যাওয়ার সাথে সাথে অগ্রহায়ণ মাসের প্রথমদিকে কৃষকরা সরিষার বীজ বুনে থাকে। কৃষকরা খুব কম সময়ে সরিষা ঘরে তুলতে পারে।

একই এলাকার আবু ইউসূফ মিয়া বলেন, আমি দুই একর জমিতে সরিষা চাষ করেছি। প্রচুর ফলন হয়েছে, আশা করি দামও ভালো পাবো। তবে বিভিন্ন কৃষি পণ্যের পাশাপাশি সরিষার ক্ষেত্রে সরকারি পৃষ্ঠপোষকতা অব্যাহত থাকলে এখানকার কৃষকরা আরো বেশি উপকৃত হতো। উপজেলার কান্দুলিয়া গ্রামের কৃষক আব্দুল কাদের ও গৌরাঙ্গী গ্রামের কৃষক লেবু মিয়া জানান, এবার চার বিঘা জমিতে সরিষা চাষ করেছেন। প্রাকৃতিক দুযোর্গ না হলে বাম্পার ফলনের আশা করছেন। এতে খরচ বাদে প্রতি বিঘায় ১০ থেকে ১৫ হাজার টাকা আয় হবে।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা ড. উম্মে হাবিবা জানান, উপজেলায় ২ হাজার ২ হেক্টর জমিতে সরিষার আবাদ করা হয়েছে। কম খরচে অধিক মুনাফা হওয়ায় প্রতি বছরই সরিষা চাষে কৃষকদের আগ্রহ দিন দিন বাড়ছে। গত বছরের তুলনায় এ বছর আমাদের ৫৫৭ হেক্টর জমিতে আবাদ বৃদ্ধি পেয়েছে । সরকারী ভাবে ও বিভিন্ন প্রকল্পের সহায়তায় উচ্চ ফলনশীল জাতের সরিষার আবাদ ভবিষ্যতে আরো বৃদ্ধি পাবে বলে আশা করা যাচ্ছে। কৃষি অফিস থেকে কৃষকদের উচ্চ ফলনশীল সরিষা আবাদের জন্য সব সময়ই উৎসাহ ও সহায়ত করে থাকি। উপযুক্ত বীজনির্বাচন, সুষম সার প্রয়োগে আমরা প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকি। এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০১৯

ঘাটাইলে সাংসদের ১৮টি বিভিন্ন উন্নয়ন মুলক প্রকল্প উদ্বোধন

বুধবার  টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পুর্বাঞ্চলে পাহাড়ি জনপদ সাগরদিঘী ইউনিয়ন,লক্ষিন্দর ও রসুলপুর ইউনিয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় ইউনিয়নে ৪টি পাকা রাস্তা,১৪টি শিক্ষা প্রতিষ্ঠান মোট ১৮টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেছেন বর্তমান টাঙ্গাইল(৩)  ঘাটাইল আসনের স্থানীয়  সাংসদ আতাউর রহমান খান,সাবেক সাংসদ আমানুর রহমান খান রানা ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল ইসলাম,   লক্ষিন্দর ইউপি চেয়ারম্যান,মোঃ একাব্বর হোসেন,রসুলপুর ইউপি চেয়ারম্যান মোঃ এমদাদ সরকার, উপজেলা সাবেক ভাইস চেয়োরম্যান মোহাম্মদ আরিফ হোসেনসহ উপজেলা  ইউনিয়ন আওয়ামীলিগ,যুবলিগ,ছাত্রলিগ সহ অসংখ্য নেতা কর্মী উপস্থিত ছিলেন ।
উন্নয়ন প্রকল্প গুলি  হলো ভরাডোবা সাগরদিঘী ঘাটাইল মহাসড়ক উন্নয়ন,গারোবাজার সাগরদিঘী জিসি চেই মেরামত,সাগরদিঘী সরকারী প্রাথমিক বিদ্যালয় ১তলা ভবন ,সাগরদিঘী বালিকা উচ্চ বিদ্যালয়,বিদ্যমান ভবনের উপর উর্ধ্বমুখী সম্প্রসারন, ভবন, সাগরদিঘী উচ্চ বিদ্যালয় ৪র্থ তলা ভবন ,সাগরদিঘী কলেজ নির্মান ।

মঙ্গলবার, ডিসেম্বর ১৭, ২০১৯

মির্জাপুরে কুচকাওয়াজে মাদ্রাসাছাত্রীরা

যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালন করা হয়।

সোমবার ভোরে ৩১বার তোপধ্বনির মধ্যে দিয়ে দিবসের সূচনা হয়। পরে উপজেলার সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

মির্জাপুর উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। মির্জাপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশনায় মনোজ্ঞ কুচকাওয়াচ অনুষ্ঠিত হয়।

মির্জাপুরে এই প্রথম আফাজ উদ্দিন দারুল উলুম দাখিল মাদ্রাসার নারী শিক্ষার্থীরা বোরকা পরে কুচকাওয়াজে অংশগ্রহণ করে।

এর আগে মির্জাপুর উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত মুক্তির মঞ্চে ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এবং কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন প্রতিষ্ঠান পুষ্পমাল্য অর্পণ করে।

দুপুর ১২টায় একই মাঠে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। পরে তাদের মধ্যে স্মার্ট কার্ড বিতরণ করা হয়।

শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০১৯

মিডিয়া থেকে দূরে থাকার কারণ জানালেন মাশরাফি

ইংল্যান্ড বিশ্বকাপ শেষ হওয়ার পাঁচ মাস পর ফের ক্রিকেটে সরব হয়েছেন মাশরাফি বিন মুর্তজা। গত কয়েকমাসে খুব একটা মিডিয়ার মুখোমুখি হননি ওয়ানডে অধিনায়ক।

এ বিষয়ে মাশরাফি বলেছেন, পেশাগত দিক থেকে যখন প্রয়োজন পড়বে আপনাদের সামনে আসতেই হবে। বিশ্বকাপের পর আমি কোনো ধরনের ক্রিকেটে ছিলাম না যে আপনাদের সামনে এসে কথা বলব। মিডিয়ার সঙ্গে ভালো সম্পর্ক থাকা তো সবসময়ই ভালো। আপনারা আপনাদের পেশাগত কাজ করবেন, আমিও আমার খেলা খেলব।

বিপিএলে ঢাকা প্লাটুনের অধিনায়কের দায়িত্বে আছেন মাশরাফি। প্রথম ম্যাচেই রাজশাহী রয়্যালসের বিপক্ষে তার দল হেরে গেছে ৯ উইকেটে।