শনিবার, আগস্ট ১৯, ২০১৭

ঘাটাইলে সজিব বানভাসি মানুষের মাঝে ত্রাণ বিতরণ

আজ শুক্রবার ঘাটাইল উপজেলার লোকেরপাড়া চরবকশিয়ায় অবস্থি সজিব আহাম্মেদ গন গন্থাগারের উদ্যোগে গাবসারা চরে আশ্রয়ণ কেন্দ্রে ও তার আশে পাশে এলাকায় অর্ধ শতার্ধিক পানি বন্ধী মানুষের কাছে ত্রাণ বিতরণ করা হয়েছে।                                                                                                            
এই সময় উপস্থিত ছিলেন, সজিব আহাম্মেদ গণগ্রন্থাগারের সদস্য জনাব শফিকুল ইসলাম শাহিন ও জাহিদুল ইসলাম (পলক) সহযোগিতায় ছিলেন মোঃ ইমন ও মোঃ আপন এবং নৌকা দিয়ে সহযোগিতা করেছেন গাবসারা চরের আব্দুল লতিফ ভাই।

শুক্রবার, আগস্ট ১৮, ২০১৭

ঘাটাইলে তিন অটোরিক্সা চোর আটক

 চুরি হওয়া অটোরিক্সা সহ তিন চোরকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে টাঙ্গাইলের মির্জাপুর হাইওয়ে থানার পুলিশ অটোরিক্সাসহ তাদের আটক করে। আটককৃতরা চোররা হলো ঘাটাইল উপজেলার নজুনবাগ গ্রামের আলিমুদ্দিনের ছেলে বিশা মিয়া (৩৮), গেীরিশ্বর গ্রামের সুমন (৩০) ও একই গ্রামের ওমর আলীর ছেলে মোঃ আমিনুল ইসলাম (৩৫)।

পুলিশ ও এলাকাবসী জানায়, কয়েক দিন আগে ঘাটাইল উপজেলার সন্ধানপুর ইউনিয়নের কুশারিয়া গ্রামের মোঃ খোরশেদ আলমের বাড়ি থেকে একটি অটোরিক্সা চুরি হয়। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে চুরিকৃত অটোরিক্সাটি নিয়ে তিন চোর ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক হয়ে ঢাকার দিকে নিয়ে যাচ্ছিল।

আজ শুক্রবার ভোরে তারা মির্জাপুর পৌছলে অটোরিক্সা ও যাত্রী দেখে মির্জাপুর থানার হাইওয়ে পুলিশের সন্দেহ হয়। তখন তারা অটোরিক্সাসহ যাত্রী বেশে থাকা তিন চোরকে আটক করে। হাইওয়ে পুলিশের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে অটোরিক্সাটি তারা ঘাটাইল থেকে অটোরিক্সা চুরি করে নিয়ে এসেছে।

খবর পেয়ে ঘাটাইল থানা পুলিশ তিনচোরকে ঘাটাইল থানায় নিয়ে আসে। পরে তাদেরকে টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহি উদ্দিন পিপিএম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃতদের মধ্যে বিশা মিয়া আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে  থানায় চুরি, ডাকাতি ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে।

বৃহস্পতিবার, আগস্ট ১৭, ২০১৭

ঘাটাইলের সর্বশেষ বন্যা সংবাদ

জামালপুরের সরিষাবাড়ি উপজেলার আওনা ইউনিয়নের 'স্থল' পয়েন্টে ৬০ ফুটের মতো সড়ক ভেঙে গেছে। এই পানিতে গোপালপুরে কিছু অংশ প্লাবিত হলেও ঘাটাইল বেঁচে যাবে বলে স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন। এবার আমাদের বাঁচালো ট্রেন লাইন!

বিস্থারিত আসছে..... বন্যা পরিস্থিতি নিয়মিত আপডেট করা হবে।

ঘাটাইলে গৃহবধু হত্যা মামলা করায় পুলিশের উল্টো হুমকির অভিযোগ

টাঙ্গাইলের ঘাটাইলে জমিজমা বিরোধের জের ধরে গৃহবধু আকলিমা বেগমের হত্যা কারীদের গ্রেফতার ও ফাঁসীর দাবীতে সংবাদ সম্মেলন করেছে নিহত পরিবার ও গ্রামবাসী।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ দাবী জানান আকলিমা বেগমের ছোট ভাই গোলাম মোস্তফা।
লিখিত বক্তব্যে গোলাম মোস্তফা বলেন, জমিজমা বিরোধের জের ধরে নিহত আকলিমার মামাতো শ^শুর ও তার ছেলেরা বিভিন্নভাবে হত্যার হুমকি দিয়ে আসছিল। এ ঘটনায় ঘাটাইল থানায় একটি জিডিও করা হয়েছিল। সঠিক সময়ে পুলিশ যদি ব্যবস্থা নিতো তা হলে আকলিমা খুন হতো না। আর আকলিমা খুন হওয়ার পরও পুলিশ প্রকৃত আসামীদের গ্রেফতার না করে উল্টো আকলিমার স্বামী আব্দুল লতিফকেই আসামী করার চেষ্টা করেছে। আকলিমা হত্যা ঘটনার ১৬/১৭ দিন অতিবাহিত হলেও পুলিশ আসামীদের গ্রেফতারে কোন উদ্যোগ নিচ্ছে না। আসামীরা প্রকাশ্য দিবালোকে ঘুরে ফিরে মামলা তুলে নেয়ার জন্য হুমকি দিয়ে আসছে। এতে করে নিহত আকলিমার পরিবার ও স্বামী-সন্তান নিরাপত্তাহীনতায় ভুগছে। নিহত আকলিমার মা সালেহা বেগম বলেন, থানা পুলিশ আমাদের কোন প্রকার সহযোগিতা না করে উল্টো হুমকি দামকি দিচ্ছে। আমরা কি এদেশের নাগরিক না। আমরা কি আকলিমা হত্যার বিচার পাব না?।
উল্লেখ, গত (১ আগষ্ট) রাতে ঘাটাইল উপজেলার দিগড় ইউনিয়নের জিগারতলা গ্রামের আব্দুল লতিফ মিয়ার স্ত্রী দুই সন্তানের জননী আকলিমা বেগমকে (৩০) জমিজমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষরা কুপিয়ে হত্যা করে। পরের দিন আকলিমার পিতা বাদী হয়ে আকলিমার মামাতো শ^শুর হাছেন, ইমান আলী, খোকা মিয়া, মোস্তফা, সাইদুর ও মনাসহ কয়েকজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০/১২ জনের নামে ঘাটাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বুধবার, আগস্ট ১৬, ২০১৭

ঘাটাইলে এক বৃদ্ধ মহিলার আত্মহত্যা

রেজাউল করিম খান রাজু,ঘাটাইলঃ টাঙ্গাইলের ঘাটাইলে এক বৃদ্ধ মহিলা আত্মহত্যা করছেন। জানা যায়, উপজলোর কুরমুশি গ্রামের মুনসুর আলীর স্ত্রী ৩ সন্তানের  জননী আলেয়া বেগম (৫০) বুধবার বিকাল ২টায় বসত ঘরের ধরনার সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
কি কারনে এই বৃদ্ধ মহলিা আত্মহত্যা করছেনে তা জানতে চাইলে তার স্বামী মুনসুর আলী(৫৫)জানান, র্দীঘদিন  থেকে তার স্ত্রী মানসকি অসুস্থ ছিলেন। মাঝে মধ্যেই আতœহত্যার চেষ্টা করতেন।
ঘাটাইল থানা ভারপ্রাপÍ কর্মকর্তা মো.মহিউদ্দিন পি.পি.এম জানান, খবর পেয়ে পুলিশ পাঠিয়েছিলাম। বৃদ্দ মহিলাটি মানসিক অসুস্থ ছিলো অভিযোগ না পাওয়ায় লাশ মর্গে পাঠানো হয়নি।

ঘাটাইলে অপহৃত ৩ বছরের শিশু উদ্ধার

বিকাশের এজেন্টের চতুরতায় সামিউল নামে তিন বছরের  এক অপহৃত শিশু উদ্ধার হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার রাতে ঘাটাইল পৌর এলাকার ঘাটাইল দক্ষিনপাড়া গ্রামে। উদ্ধার হওয়া শিশু সামিউল ঘাটাইল উপজেলার আকন্দেরবাইদ গ্রামের আল আমিন কাজীর ছেলে। পুলিশ অপহরনকারী রবিনকে আটক করে জেল হাজতে প্রেরন করেছে।
পুলিশ ও সামিউলের পরিবার জানায়, ময়মনসিংহের ফুলবাড়ী উপজেলার বিদ্যানন্দ গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে মো. রবিন (২০)। গত জুলাই মাসে ঘাটাইল উপজেলার আকন্দেরবাইদ গ্রামে আলা আমিন কাজীর পোল্ট্রি ফার্মে মাসিক মজুরি ভিত্তিক  কাজ নেয়। কিছু দিন যেতে না যেতেই রবিন অগ্রিম টাকা দাবি করে। আলামিন কাজী টাকা দিতে অস্বীকার করেন। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে রবিন  আলামিনের তিন বছরের ছেলে সামিউলকে বেড়ানোর কথা বাড়ি থেকে নিয়ে আসে। তার পর থেকেই সামিউলকে নিয়ে উদাও হয় রবিন। পরে সন্ধ্যায় রবিন ঘাটাইল উপজেলা সদরের মো. আরশেদ আলীর  বিকাশ এজেন্টের দোকানে শিশুটিকে রেখে তার বিকাশ নাম্বারে পাঁচ হাজার টাকা পাঠাতে বলে আলামিনকে। আল আমিন এই বিকাশ নাম্বারে পাচঁ হাজার টাকা পাঠায়। শিশুটিকে দেখে বিকাশ এজেন্টের সন্দেহ হয়। পরক্ষনেই আল আমিনকাজী বিকাশ এজেন্টকে ফোন করে জানায় রবিনের কাছে থাকা শিশুটি অপহৃত হয়েছে। তখন উপস্থিত জনতা শিশুটিকে উদ্ধার করে ও রবিনকে আটকে রেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ অপহরনকারী রবিনকে আটক করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোশারফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান,এ ঘটনায় থানায় মামলা হয়েছে। উদ্ধারকৃত শিশুকে তার পিতা-মাতার হেফাজতে দেয়া হয়েছে । 

মঙ্গলবার, আগস্ট ১৫, ২০১৭

ঘাটাইলে কাঙ্গালিভোজের খিচুড়ির পাত্রে পড়ে শিশুর মৃত্যু

টাঙ্গাইলের ঘাটাইলে শোক দিবসের কাঙ্গালিভোজের খিচুড়ির পাত্রে পড়ে মাইনুল ইসলাম (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত ওই শিশু উপজেলার আনোহোলা ইউনিয়নে যুগীহাটি গ্রামের হাসমত আলীর ছেলে। এ ঘটনায় আহত হয়েছে ওই শিশুর বড় ভাই নাজমুল ইসলাম (৮)।
আহত শিশুর পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলার আনোহোলা ইউনিয়নের যুগীহাটি ওয়ার্ড মেম্বার লুৎফর রহমানের বাড়ির পার্শ্বে রাস্তার উপর গণভোজের খিচুড়ি রান্না হচ্ছিলো। এক পর্যায়ে দিনমজুর হাসমত আলীর দুই ছেলে মাইনুল ও নাজমুল সেখানে যায় খিচুড়ি খেতে। খিচুড়ি রান্নাবস্থায় চুলার পার্শ্বে অন্য শিশুদের সঙ্গে মাইনুলকে কাঁধে নিয়ে নাজমুল খেলছিল। এক পর্যায়ে কোনো এক শিশুর ধাক্কা লেগে নাজমুলের কাঁধ থেকে মাইনুল রন্ধনরত খিচুড়ির পাত্রে পড়ে যায়। তাকে তুলতে গিয়ে নাজমুলও খিচুড়ির পাত্রে পড়ে যায়।
তাৎক্ষণিকভাবে এলাকাবাসী ওই দুই শিশুকে মারাত্মক দগ্ধ অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে শিশু মাইনুলের মৃত্যু হয়।

পোড়াবাড়ীতে বঙ্গবন্ধুর ৪২তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে শোক র‌্যালি ও গণভোজ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে ঘাটাইল উপজেলার দেউলবাড়ী ইউনিয়নের পোড়াবাড়ী এলাকায় শোক র‌্যালি ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগস্ট সকাল নয়টায় দেউলাবাড়ী ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ সম্মিলিত ভাবে এই শোক র‌্যালি ও গণভোজের আয়োজন করে।
কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক রাসেল খানের নেতৃত্বে শোক র‌্যালিতে আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, কে নাগবাড়ী উচ্চ বিদ্যালয়, নাগবাড়ী পোড়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, পোড়াবাড়ি পাবলিক ফাযিল মাদরাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকগণ অংশগ্রহণ করেন।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, কে নাগবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জেবুন নাহার, পোড়াবড়ি পাবলিক ফাযিল মাদ্রাসা র অধ্যক্ষ জাহিদুল ইসলাম, ১ নং দেউলাবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি গোলাম মোস্তফা, কে নাগবাড়ি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রহিম পাতা মিয়া, ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সাবেক সভাপতি আব্দুল বাছেত বাচ্চু প্রমূখ ও ১ নং দেউলাবাড়ি ইউনিয়নের যুগ্ন সাধারণ সম্পাদক হারুন অর রশীদ খান প্রমুখ।
পরে উপস্থিত ছাত্রছাত্রীসহ জনসাধারণের মাঝে খাবার বিতরণ করা হয়।

ঘাটাইলে মনোনয়ন প্রত্যাশী এডভোকেট শহিদুল ইসলামের সাংবাদিকদের সাথে মতবিনিময়

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের মনোনয়ন প্রত্যাশী  ডেপুটি অ্যাটর্নি জেনারেল এডভোকেট শহিদুল ইসলাম  সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।  গতকাল সোমবার সন্ধ্যায় ঘাটাইল প্রেসক্লাবে এই মত বিনিময়সভা অনুষ্ঠিত হয়।  মতবিনিময় সভায় সুপ্রিম কোর্টের আইনজীবি ড. শহিদুল ইসলাম বলেন, সুষম উন্নয়ন, সন্ত্রাস ,মাদক ও জঙ্গীমুক্ত ঘাটাইল গড়াই হবে আমার প্রধান লক্ষ্য।  আমি দলের একজন নিবেদিত কর্মী ।  ঘাটাইল বাসীর সুখে দুঃখে আমি কাজ করে যাচ্ছি।  আগামী একাদশ নির্বাচনে সার্বিক দিক বিবেচনা করে জননেত্রী শেখ হাসিনা আমাকেই মনোনয়ন দেবে বলে আমার বিশ্বাস।  এ সময় উপস্থিত ছিলেন, ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, সহ সভাপতি সাজ্জাদ রহমান, সাধাররন সম্পাদক আনোয়ার হোসেন বকুল, সাবেক সভাপতি মোঃ নূরুজ্জামান মিঞা, মোহাম্মদ কামাল হোসেন, সাবেক সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম শিহাব,দপ্তর সম্পাদক মোঃ মাসুম মিয়া সহ প্রেসক্লাবের অন্যান সদস্যরা।

ঘাটাইলের ধলাপাড়া ইউনিয়নে জাতীয় শোক দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় টাঙ্গাইলের ঘাটাইলে ধলাপাড়া ইউনিয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে স্থানীয় আওয়ামীলীগের আয়োজনে এ উপলক্ষে একটি শোক র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে এক আলোচনা সভায় আলহাজ রমিজ উদ্দিনের সভাপতিত্বে সিরাজুল হক ঠান্ডু, মেজবাউল হক ফারুক, সোমেজ আলী, ছানোয়ায় মাষ্টার, শাহিন বি.এস.সি, ইমরান মাষ্টার, ছাত্রনেতা শহিদুল ইসলাম, আলমগীর হোসেনসহ প্রমূখ বক্তব্য দেন। পরে দোয়া মাহফিলে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল সদস্যসহ ঘাটাইলের সংসদ সদস্য এমপি আমানুর রহমান খাঁন রানার জন্য দোয়া করা হয়।