মঙ্গলবার, জুলাই ১২, ২০১৬

ঘাটাইলে মেয়র পদে ৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ঘাটাইল (টাঙ্গাইল), ১২ জুলাই আমাদের ঘাটাইল : ঘাটাইল পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ মঙ্গলবার মেয়র পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মেয়র পদে যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হলেন, আওয়ামী লীগ মনোনিত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শহিদুজ্জামান খান ভিপি শহিদ, বিএনপি মনোনিত প্রার্থী পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা, এবং স্বতন্ত্র প্রার্থী যুবলীগ নেতা মোঃ রফিকুল ইসলাম। ঘাটাইল উপজেলা নির্বাচন কার্যালয়ে টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা ও ঘাটাইল পৌরসভা নির্বাচনের রিটানিং অফিসার মোহাম্মদ তাজুল ইসলামের কাছে তারা এ মনোনয়নপত্র জমা দেন। এছাড়া সাধারণ ৯টি ওয়ার্ডে ২৮ জন সংরক্ষিত ৩টি মহিলা ওয়ার্ডে ৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। 
উল্লেখ্য আগামী ৭ আগস্ট সারাদেশে মেয়াদ উত্তীর্ণ ৮টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন ঘোষিত তফশীল অনুযায়ী এসব পৌরসভায় আগামী ১৪ জুলাই বা

সোমবার, জুলাই ১১, ২০১৬

ঘাটাইল ভূমি অফিসের অনিয়ম অব্যবস্থাপনায় ভূমিহীনদের জমি-প্রভাবশালীদের দখলে

অনুসন্ধানী প্রতিবেদন

রবিউল আলম বাদল, ঘাটাইল প্রতিনিধি ঃ 
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা ভূমি অফিসর অনিয়ম অব্যবস্থাপনায় ১৬ ভূমিহীন পরিবারের  বন্দোবস্ত খাস জমি ১০ বছর যাবৎ আটকে আছে প্রভাবশালীদের দখলে। স্থানীয় চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার এবং স্থানীয় সংসদের লিখিত আদেশ থাকলেও ভূমি অফিসের নয়-ছয়ে অন্ধকারেই রয়ে যাচ্ছে বন্দোবস্ত খাসজমি। ফলে বারছে কলহ। মামলা মোকদ্দমায় জড়িয়ে পরছে অনেকে। এতে সরকারের পুর্নবাসন কার্যক্রম কলুষিত হয়ে বিতর্ক সৃষ্টি হচ্ছে। 
জানা যায়, দেশের হত দরিদ্র, যাদের মাথা গোজার ঠাঁই নাই সরকার সারাদেশে এইসব ভূমিহীন পরিবারকে গুচ্ছগ্রাম প্রতিষ্ঠার মাধ্যমে পুর্নবাসন করে আসছে। একই সঙ্গে জীবনমান উন্নয়নের লক্ষে ভূমিহীনদের নামে খাস জমি বরাদ্দ দিয়ে আসছে। এলক্ষে ঘাটাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ২০১২ সালের জুন পর্যন্ত ১ হাজার ৯৫ পরিবারকে ৭৬২.৯৫ একর খাস জমি বরাদ্দ দিয়েছেন। বরাদ্দ দেওয়া এইসব খাস জমি এক শ্রেণীর ভূমি দস্যুরা জাল দলিল তৈরী করে ভোগদখল করে আসছে। অনেকেই জাল কাগজ দেখাইয়া কোন প্রতিষ্ঠান কিংবা প্রভাবশালীদের কাছে বিক্রি করে দিয়েছেন। কেউ কেউ ইউনিয়ন তহশীলদারের সহযোগীতায় ঐ সব খাস জমিতে ইটের পাকা বাড়ী ঘর তৈরী করে বাগান বাড়ী সাজিয়েছেন। অনেকে রাজনৈতিক দলের প্রভাব খাটাইয়া জবরদখল করে আসছেন। যার ফলে প্রভাবশালীদের দখলে থাকা খাসজমি ভূমিহীনদের মাঝে বরাদ্দ দিলেও শেষে দখল নিতে বিপত্তি ঘটছে। এভাবে সন্ধানপুর ইউনিয়নে ১৬টি ভূমিহীন পরিবারের বন্দোবস্ত খাসজমি ১০ বছর যাবৎ প্রভাবশালীদের দখলে আটকে থাকলেও কর্তৃপক্ষ নয়-ছয় করে নিচে শিকড় কেটে উপরে পানি ঢালছে। 
১লা মার্চ থেকে ৩০মে পর্যন্ত ৩ মাসের অনুসন্ধানে বিভিন্ন সূত্র ভূক্তভোগী ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, ঘাটাইল ভূমি অফিস দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। সংশ্লিষ্ট অফিসের সার্ভেয়ার হযরত আলী অফিস সহকারী হবিবুর রহমান সন্ধানপুর ইউনিয়ন তহশীলদার ফজলুল হক এলাকার সংঘবদ্ধ জালিয়াতী চক্রের সাথে আতাতকরে এক সিন্ডিকেট বাহিনী গড়ে তুলেছেন। এই সিন্ডিকেট বাহিনীর সাথে যোগ দিয়েছে উপজেলার ১২টি ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা। তারা ভূমি মালিকদের ভিন্ন ভিন্ন কায়দায় ফাঁদ তৈরী করে কখনো আইনের ভুল ব্যাখ্যা দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। বড় কর্মকর্তারা বড় ভাগ নিলেও তারা থাকেন সন্ন্যাসীর ভূমিকায়। এমন হাজারো অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

যেভাবে হয়রানী করে থাকে ঃ  জান যায় এই সিন্ডিকেট বাহিনী প্রথমে এলাকার প্রভাবশালী ব্যক্তিদের হাত করে খাস জমি দখলদারের সাথে বিনিময় করে অলিখিত গোপন চুক্তিনামা করে থাকে। পরে টাকার বিনিময়ে তদন্ত ছাড়াই ভূয়া নক্সা তৈরি করে ভূমিহীনদের জমি বন্দোবস্ত দেয়। কিছুদিন পর দখলদারদের সহযোগীতায় বন্দোবস্ত বাতীলের ভয় দেখাইয়া টাকা দাবী করে। টাকা না দিলে দখলদারদের দিয়ে জেলা প্রশাসকের নিকট বন্দোবস্ত বাতিল চেয়ে মিথ্যা অভিযোগ প্রেরন করায়। শেষে ঐ আবেদনের তদন্তভার উপজেলা ভূমি অফিসে আসলে ভূমিহীনদের হয়রানী করে টাকা নিয়ে থাকে। নিরুপায় ভূমিহীন পরিবার সিন্ডিকেট বাহিনীকে টাকা দিলেও তারা দখলদারের কাছ থেকে বড় অঙ্কের টাকা নিয়ে জমি দখলদারদের ভোগ করার ব্যবস্থা করে দেয়। এভাবে ভূমিহীনদের মাঝে জমি বন্দোবস্ত দেয়ার নাম করে, তদন্তের নাম করে, পরিমাপের নামে, নামজারী করে, দখলদারদের ভোগ করার সহযোগিতা দিয়ে প্রভাবশালীদের স্থাপনা নির্মাণের সহযোগীতা দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে অনেকেই নামে বে-নামে ১-তলা/৩-তলা একাধিক পাকা বাড়ীর মালিক হয়েছেন। এ বিষয়ে সিন্ডিকেট বাহিনীর প্রধান সার্ভেয়ার হযরত আলীর নিকট জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে প্রতিবেদককে চ্যালেঞ্জ ছুড়ে বলেন, যত কথাই লেখেন না কেন বড়জোড় বদলী করাইতে পারবেন এর বেশী কিছু করার ক্ষমতা আপনার নেই। 
যেভাবে অদেশ অমান্য করে ঃ অনুসন্ধানে জানা যায়, ঘাটাইল ভূমি অফিস ঢাকঢোল বাজিয়ে আইনের ব্যাখ্যা মুখে বললেও কাজের বেলায় রেজাল্ট উল্টো দিকে। এরা এতোটাই বেপরোয়া টাকা ছাড়া উর্ধ্বতন কর্তৃপক্ষের লিখিত আদেশও মানেন না। জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার আছমা আরা বেগম ২০১৫ সালের ১৯ আগষ্ট কামারচালা গ্রামের দৃষ্টিপ্রতিবন্ধী আলালের জমি বুঝিয়ে দিতে সার্ভেয়ার হযরত আলীকে লিখিত আদেশ দিলেও গত ১০ মাসেও সে আদেশ কার্য্যকর করেন নাই। এ বিষয়ে সার্ভেয়ার হযরত আলীর নিকট জানতে চাইলে তিনি বলেন, ঐ জমি অন্যের দখলে থাকায় বুঝিয়ে দেয়া সম্ভব হয় নাই। 
এভাবে ২০০৮ সালে বগা মৌজার ৯১৮ দাগে ৪.৮০ একর জমি এলাকার ১২ জন ভূমিহীন পরিবারে বন্দোবস্ত পায়। ঐ জমির দখলদার লিয়াকত আলী মাস্টার গং সরকারী দলের প্রভাব খাটাইয়া ভূমিহীনদের বাড়ী ঘর ভেঙ্গে দিয়ে সর্বস্ব লুট করে নিয়ে যায় এবং ঘরে আগুন দিয়ে আতঙ্ক সৃষ্টি করে মাইরধর করে তাড়িয়ে দেয়। এ বিষয়ে ভূমিহীন পরিবার কর্তৃপক্ষের নিকট বার বার আবেদন করলেও কাজের কাজ না হয়ে শুধু চিঠি চালাচালির মধ্যেই সীমাবদ্ধ থাকে বলে জানা  যায়। এ বিষয়ে স্থানীয় সাংসদ আমানুর রহমান ভূমিহীনদের পক্ষে ঘাটাইল ভূমি অফিসে যথাযথ ব্যবস্থা নেয়ার সুপারিশ নামা পাঠায়। তৎকালীন এসিল্যান্ড নাদিরা আক্তার সাংসদের সুপারিশনামা যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সন্ধানপুর ইউনিয়ন তহশীলদার ফজলুল হককে লিখিত আদেশ দিলেও গত ২০ মাস পেরিয়ে গেলেও সে আদেশের কোন ব্যবস্থা নেন নাই। এ বিষয়ে ফজলুল হকের নিকট জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি খুবই জটিল এতো ঝামেলায় কে জড়ায়। 
যেভাবে সরকারী আদেশ অমান্য করে ঃ  জান যায় ,  ঘাটাইল ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীরা সরকারের চাকুরী করে সরকারের সকল সুযোগ সুবিধা ভোগ করলেও এরা নিজেরাই সরকারের আইন মানেন না। ২০১৫ সালে ভূমি মন্ত্রনালয় দখলদারের হাত থেকে খাস জমি উদ্ধারের জন্য একটি আদেশ জারী করে। ঐ আদেশ সারাদেশে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশানারদের কাছে পাঠানো হয়েছে। মন্ত্রনালয়ের আদেশ অনুযায়ী দেশের বিভিন্ন স্থানে প্রভাবশালী ব্যক্তি বা প্রতিষ্ঠানের দখলে থাকা খাসজমি উদ্ধার করার কথা। সে অনুযায়ী দেশের অন্যান্যস্থানে উদ্ধার অভিযান জোরদার থাকলেও ঘাটাইল ভূমি অফিস সে আদেশ ১ বছরেও চালু করেন নাই। উল্টো ঘাটাইল ভূমি অফিস মন্ত্রনালয়ের আদেশ কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে খাস জমি উদ্ধারের পরিবর্তে দখলদারদের ভোগ করার রাস্তা পাকাপোক্ত করতে বন্দবস্ত বাতিলের পায়তারা করছে। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  প্রভাংশু সোম মহানের নিকট জানতে চাইলে তিনি বলেন, সারাবছর আমাদের উদ্ধার  অভিযান অব্যাহত আছে। গত ১ বছরে কত একর জমি উদ্ধার করা হয়েছে জানতে চাইলে তিনি প্রশ্ন এড়িয়ে গিয়ে বলেন, আপনি সঠিকভাবে তদন্ত করে আমাকে একটি লিখিত রিপোর্ট দিন। কারো ভুল থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিবো। 

জানা যায়, ঘাটাইল ভূমি অফিসে আইনের প্রয়োগ না থাকায় সর্বক্ষেত্রেই চলছে অনিয়ম।  কর্মকর্তা-কর্মচারীরা নিয়ম নীতির তোয়াক্কা না করে খোড়া যুক্তি, আইনের ভুল ব্যাখ্যা দিয়ে চলছে অফিসের কার্য্যক্রম। তথ্য অধিকার আইনে তথ্য দেয়ার কথা থাকলেও ভূমি অফিস কোন তথ্য দেন না। ২০১৫ সালের ১৫ এপ্রিল ফরম পূরণ করে যথা নিয়মে তথ্যের জন্য আবেদন করলেও গত ১৪ মাসেও সে তথ্য দেন নাই। গত ২৮ জুন ভূমিহীনদের বন্দোবস্ত নামের তালিকা চাইলে সহকারী কমিশনার (ভূমি) প্রভাংশু সোমমহান প্রতিবেদককে সাফ জানিয়ে দেন অফিসের ডকুমেন্ট বাহিরে দেয়া যাবে না। ঘাটাইল উপজেলায় এ পর্যন্ত কতজন পরিবারকে খাস জমি বন্দোবস্ত দেয়া হয়েছে এই প্রশ্নের উত্তর নিতে ৩ দিন এসিল্যান্ডের সাথে যোগাযোগ করেও নেওয়া সম্ভব হয় নাই। এভাবে ভূমি অফিসের লুকচুরি খেলায় অন্ধকারেই রয়ে যাচ্ছে বন্দোবস্ত খাসজমি । 

রবিউল আলম বাদল, ঘাটাইল প্রতিনিধি ঃ 
১ম পর্বের পর : জানা যায় যাদের মাথাগোজার ঠাঁই নাই এইসব হতদরিদ্র পরিবারকে পুর্নবাসন করতে সারাদেশের ন্যয় ঘাটাইল উপজেলার সন্ধানপুর, রসুলপুর, ধলাপাড়া, দেওপাড়া ও জামুরিয়া ইউনিয়নে ভূমিহীনদের মাঝে খাসজমি বন্দোবস্ত দেয়। এর ধারাবাহিকতায় সন্ধানপুর ইউনিয়নের এগারকাহনিয়া মৌজায় ৮৮২, ১৩৯৪, ১৩৯৬ ও ১৩৮৯ দাগে ৪.৬০ একর খাসজমি ৯ জন ভূমিহীন পরিবারকে বন্দোবস্ত প্রদান করে। কিন্তু ভূমিহীনদের দেওয়া এইসব জমির সিংহভাগ এলাকার প্রভাবশালী এবং ধনী পরিবার মোনায়েম খান, জুব্বার খান, দুলাল খানদের দখলে থাকায় বন্দোবস্ত জমি বিতর্কিত হয়ে উঠে। একদিকে ভূমিহীন পরিবার তাদের প্রাপ্ত জমি দখল নিয়ে মরিয়া হয়ে উঠে। অন্যদিকে প্রভাবশালীরা দখল ছাড়বেনা মর্মে উভয় পক্ষে চলে প্রতিযোগীতা। মাঝখানে এই প্রতিযোগীতার সুযোগ নেয় উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার হযরত আলী অফিস সহকারী হবিবুর রহমান ও সন্ধানপুর ইউনিয়ন তহশীলদার ফজলুল হক। তারা মোটা অঙ্কের টাকার বিনিময়ে দখলদারদের সহযোগীতা দিতে অলিখিত গোপন চুুক্তিনামা করে। বন্দোবস্ত কারীরা জমির জন্য চাপাচাপি করলেই দখলদারেরা টাকা দিয়ে অফিসের মুখ বন্ধ করে রাখে। যার ফলে উর্ধ্বতন কর্তৃপক্ষের লিখিত আদেশ থাকলেও শেষে ঐ আদেশ ফাইল বন্ধী হয়ে পরে। এভাবেই ভূমি অফিসের সিন্ডিকেট বাহিনীর কাছে ১০ বছর যাবৎ জিম্মি হয়ে আছে ঐ ইউনিয়নের হতদরিদ্র ১৬টি পরিবার। 
সরেজমিনে গেলে প্রতিবেদকের সাথে কথা হয় ভূক্তভোগী কামারচালা গ্রামের আলালের সাথে। জানা যায়, তিনি একজন দৃষ্টিপ্রতিবন্ধী। কোন জমিজমা নাই। থাকেন ভাঙ্গা ঘরে। বসবাস করেন অন্যের বাড়ীতে। সংসারে উপার্জন করার মত অন্য কেউ না থাকায় কখনো গান গেয়ে, কখনো ভিক্ষা বৃত্তি করে জিবিকা নির্বাহ করে থাকেন। তিনি প্রতিবেদককে দেখে হাউমাউ করে কেঁদে উঠেন। তিনি বলেন মাথাগোজার ঠাই পেতে একটু জমির আশায় ১০ বছর যাবৎ দৌড়াদৌড়ি করছি। খাজনা খারিজ করতে ভূমি অফিসে কয়েক দফায় টাকা দিলেও দখল বুঝিয়ে দেয় নাই। তিনি জানান ২০১৫ সালে সার্ভেয়ার হযরত আলী তার কাছে ৫০ হাজার টাকা দাবী করে। তার দাবীকৃত টাকা দিতে ব্যর্থ হওয়ায় অবস্থা ভিন্ন দিকে চলে যায়। তার পর থেকেই অফিসে গেলে বন্দোবস্ত বাতিলের ভয় দেখাইয়া বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন কথা বলে থাকে। তিনি অভিযোগ করে বলেন, অফিসে গিয়ে কয়েক দফায় আবেদন জানিয়েছি। আমাদের কোন কথা না নিয়ে উল্টো দখলদার দুলাল খানের নিকট থেকে ১ লাখ টাকা ঘুষ নিয়ে তার মাধ্যমে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ চাপাইয়া আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। এ বিষয়ে দখলদার দুলাল খানের নিকট খাসজমি কিভাবে তার নিজের হয়  জানতে চাইলে তিনি বলেন, বিতর্কিত জমি আমার বাড়ীর পাশের থাকায় সরকারের লোকেরাই মানবিক কারনে আমার নামে রেকর্ড দিয়েছেন। 
জানা যায় ভূক্তভোগী আলাল মিয়া ভূমি অফিসের সাপ খেলায় হেরে গিয়ে ২০১৪ সালে স্থানীয় চেয়ারম্যানের নিকট লিখিত অভিযোগ দায়ের করে। চেয়ারম্যান কয়েক দফায় বৈঠক করে তদন্ত পূর্বক লিখিত আকারে মিমাংশা দিলেও দখলদার দুলাল খান চেয়ারম্যানের সিদ্ধান্ত অমান্য করায় এলাকায় উত্তেজনা দেখা দেয়। বিষয়টি জানাজানি হলে উপজেলা নির্বাহী অফিসার আছমা আরা বেগম সরেজমিনে তদন্ত করে সার্ভেয়ার হযরত আলীকে আলালের জমি বুঝিয়ে  দিতে ৭৪১ নং স্মারকে লিখিত আদেশ দিলেও গত ১ বছর পেরিয়ে গেলেও সে আদেশ অজানাই রয়ে গেছে। এ বিষয়ে সার্ভেয়ার হযরত আলীর নিকট জানতে চাইলে তিনি বলেন, ঐ জমিতে অন্যের বাড়ীঘর থাকায় বুঝিয়ে দেওয়া সম্ভব হয় নাই। প্রতিবেদকের সাথে কথা হয় আরেক ভূক্তভোগী সত্তরবাড়ী গ্রামের আইয়ুব খানের সাথে। জানা যায় তার কোন প্রকার জমিজমা নাই। বসবাস করেন খাস জমিতে। কখনো দিন মজুর, কখনো বাঁশ বেতের কাজ করে জীবিকা নির্বাহ করে থাকেন। তিনি বলেন ১০ বছর আগে ১৩৯৬ দাগে ৫০ শতক জমি বন্দোবস্ত পেয়েছিলাম। অনেক টাকা পয়সা খরচ করে খাজনা খারিজ করলেও শেষে ভূমি অফিসের দাবী মিটাতে ব্যর্থ হওয়ায় পরিমাপের অভাবে এখন পর্যন্ত দখল পাইনি। পরিমাপের জন্য কোন ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, কয়েক দফায় আবেদন করেছি কিন্তু কোন কাজ হয় নাই। কিছুদিন গেলেই সে আবেদন অফিসে খুজে পাওয়া যায় না। সর্বশেষ ২০১৫ সালের ২০ অক্টোবর আবেদন করলেও এখন পর্যন্ত ভূমি অফিস কোন ব্যবস্থা নেয়নি। এ বিষয়ে ঐ জমির দখলদার এবং এলাকার সবচাইতে ধনী পরিবার মোনায়েম খানের নিকট জানতে চাইলে তিনি বলেন, অফিসে অনেক টাকা খরচ করেছি। শরীরের ঘাম ঝরিয়েছি। বন্দোবস্ত পাইলেই জমি পাওয়া যায় না। 
কথা হয় আরেক ভূক্তভোগী কড়ালিয়া গ্রামের গোলাপ খানের সাথে। জানা যায় তার কোন প্রকার জমি জমা নাই সংসারের ঘানি টানতে- থাকার শেষ সম্বলটুকু বিক্রি করে মেয়ে বিয়ে দিয়েছেন। বর্তমানে বসবাস করছেন খাস জমিতে। অন্যের বাঁশ বেতের ব্যবসায় দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করে আসছেন। গোলাপ খানের ছেলে বাবু জানায় শত অভাবের মাঝেও সার্ভেয়ার হযরত আলী ও নায়েব ফজলুল হককে যত টাকা দিয়েছি জমি বিক্রি করলেও ঐ টাকা হবেনা। তারপরেও অফিসের দাবী মিটাতে ব্যর্থ হওয়ায় আমাদের জমিতে দখলদার মোনায়েম খার বাড়ী না থাকলেও ভূয়াবাড়ী দাবী করে জেলা প্রশাসকের নিকট মিথ্যা অভিযোগ দাখিল করিয়াছেন। তিনি দুঃখ প্রকাশ করে বলেন এসিল্যান্ড সাহেবকে বার বার অনুরোধ করার পর বিষয়টি দেখতে আসলে সত্য মিথ্যা প্রমাণ করতে এলাকার কাউকে কোন বিষয়ে জিজ্ঞাসা না করে সার্ভেয়ার হযরত আলীর কথায় মাত্র ৩/৪ মিনিটের লোক দেখানো তদন্ত করে চলে যান। 

একই গ্রামের রেজাউল করিম জানায়, সত্তরবাড়ী গ্রামের নায়েব আলী ২০০৮ সালে জমি বন্দোবস্ত পেলেও সার্ভেয়ার হযরত আলীর দাবীকৃত ৫০ হাজার টাকা দিতে ব্যর্থ হওয়ায় তার জমির বিপরীতে সকল কাগজপত্র জমা নিয়ে তার বন্দোবস্ত দলিল অস্বীকার করেন। পরে ঘাটাইল সাবরেজিস্ট্রি অফিস হতে কবুলিয়ত নামার নকল উঠাইয়া পরিমাপ চেয়ে আবেদন করলেও দীর্ঘ দিনেও ব্যবস্থা নেয়নি ভূমি অফিস। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, সার্ভেয়ার হযরত আলী ও তহশীলদার ফজলুল হকের দুর্নীতির কারনেই এলাকায় দিন দিন কলহ বাড়ছে। তিনি বিষয়টি আসু ব্যবস্থা করতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন। 

রবিউল আলম বাদল, ঘাটাইল প্রতিনিধি ঃ 
২য় পর্বের পর : ঘাটাইল সহকারী কমিশনার (ভূমি) এ্যাসিল্যান্ড মনিরুল আলম ২০০৭-০৮ অর্থবছরে সন্ধানপুর ইউনিয়নের বগা মৌজায় ৯১৮ দাগে এলাকার ১২ জন ভূমিহীন পরিবারকে ৪.৮০ একর খাস জমি কাগজে কলমে বন্দোবস্ত দিলেও ভূমি অফিসের অনিয়ম ও অব্যবস্থাপনায় ১০ বছরেও দখল পাননি ভূমিহীনদের ঐসব বন্দোবস্ত জমি। উল্টো দখলদারের হাতে নির্যাতিত হয়ে মামলা মোকদ্দমায় জড়িয়ে সর্বস্ব হারাতে বসেছে অনেকেই। 
মামলার বিবরন, ভূক্তভোগী ও স্থানীয়দের কাছ থেকে জানা যায় সন্ধানপুর ইউনিয়নের বাসিন্দা রেহেনা, ছালেহা, সুফিয়া, হামিদ ও আলিম সহ ১২ জন হতদরিদ্র পরিবার বগা মৌজায় ৯১৮ দাগে ৪.৮০ একর খাসজমি বন্দোবস্ত পায়। তারা যথানিয়মে খাজনা খারিজ সহ রেকর্ড প্রাপ্ত হয়ে ২০০৮ সালের আগষ্ট মাসে বসতবাড়ী নির্মাণ করে বসবাস করতে থাকে। ঐসব জমির দখলদার এলাকার প্রভাবশালী আওয়ামীলীগ নেতা সত্তরবাড়ী গ্রামের লিয়াকত আলী মাষ্টার, সোহেল রানা, মোনছের আলী, মজনু সেখ সহ ভূমিহীনদের জন্য কাল হয়ে দাড়ায়। তারা ২০০৮ সনের ২৩শে আগষ্ট ৫০/৬০ জনের একটি সন্ত্রাসী দল রাতের অন্ধকারে ভূমিহীনদের বসতবাড়ী হামলা করে ঘরদরজা ভেঙ্গে সর্বস্য লুট করে নিয়ে যায়। এবং ১টি ঘরে আগুন দিয়ে আতঙ্ক সৃষ্টি করে ভূমিহীনদের মাইরধর করে তাড়িয়ে দেয় বলে জানা যায়। এ নিয়ে ভূমিহীনদের পক্ষে রেহেনা বেগম ওলতা বেগম বাদী হয়ে ২৩ জনকে আসামী করে ঘাটাইল সহকারী কমিশনার (ভূমি) বরাবর ২টি লিখিত অভিযোগ দায়ের করলেও কর্তৃপক্ষ দখলমুক্ত করার কোন প্রকার আইনি ব্যবস্থা না নিয়ে থানায় অভিযোগ করার পরামর্শ দিয়ে দায় শেষ করেন। শেষে থানায় অভিযোগ দায়ের করলেও আসামী গ্রেপ্তার করলেও রাজনৈতিক নেতাদের দাপটে ভূমিহীনদের অভিযোগ ফাইলবন্দী হয়ে পড়ে।
  এভাবে হতদরিদ্র ভূমিহীন পরিবার এসিল্যান্ড, উপজেলা নির্বাহী অফিসার, স্থানীয় এমপিও জেলা প্রশাসকের নিকট ঘুরিয়ে ফিরিয়ে বারবার আবেদন করলেও কাজের কাজ না হয়ে টাঙ্গাইল রেভিনিউ ডেপুটি কালেকটর ও ঘাটাইল এসিল্যান্ড অফিসে চিঠি চালাচালির মধ্যেই সীমাবদ্ধ থাকে বলে জানা যায়। 
ভূক্তভোগী আলিম, সুফিয়া, রেহেনা, লতা ও ছালেহা জানায় লিয়াকত মাস্টার ও তার সন্ত্রাসী দল অবৈধভাবে অনুপ্রবেশ করে আমাদের বাড়ী ঘর ভেঙ্গে দিয়ে সর্বস্ব লুট করে নিয়ে যায়। থানায় বিচার করার কথা বলে বিলম্ব করে মূল্যবান গাছ কেটে নেয়। ভূমি অফিসে বিচার দিলেও তার কোন প্রতিকার না করে ১০ বছর পেরিয়ে গেলেও জমি দখলমুক্ত করার ব্যবস্থা না করে অভিযোগের ৪ বৎসর পর গাছকাটার ক্ষতিপূরন মামলা করে ভূমি অফিস তাদের দায় শেষ করেন। 
ভূক্তভোগী রেহেনা প্রতিবেদককে প্রশ্ন ছুড়ে বলেন, অফিসে গেলে বলে জমি দিয়ে দিয়েছি, দখল করার দায়িত্ব আপনাদের। জেলা প্রশাসকের কাছে অভিযোগ করলেও কোন বিচার হয় না। তবে আমরা কার কাছে বিচার পাব? 
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রভাংশু সোমমহান এর নিকট জানতে চাইলে তিনি বলেন পর্যায়ক্রমে ব্যবস্থা করা হবে। 
এভাবে উপজেলার সন্ধানপুর ইউনিয়নের ১৬টি ভূমিহীন পরিবারের বিচার ১০ বৎসর যাবত আইনের কাছে নিভৃতে কাঁদলেও ঘাটাইল ভূমি অফিসের নানা অনিয়ম আর অব্যবস্থাপনায় অন্ধকারেই রয়ে যাচ্ছে বন্দোবস্ত খাস জমি।    

রবিবার, জুলাই ১০, ২০১৬

ঘাটাইল পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ-বিএনপির প্রার্থী চুড়ান্ত

আগামী ৭ আগষ্ট অনুষ্ঠিত ঘাটাইল পৌরসভার নির্বাচনে দলীয় মনোনয়ন চুড়ান্ত করেছে আওয়ামীলীগ ও বিএনপি । ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক শহিদুজ্জামান খান ভিপি শহীদকে দলীয় মনোনয়ন দিয়েছে আওয়ামীলীগ। গতকাল রোবাবার আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির পার্লামেন্টারী বোর্ডের সভায় তার নাম চুড়ান্ত করা হয় বলে জানায় উপজেলা আওয়ামীলীগ। এর আগে তার নাম প্রস্তাব করে কেন্দ্রে পাঠায় টাঙ্গাইল জেলা আওয়ামীলীগ। এদিকে বিএনপি ঘাটাইল পৌরসভার সাধারন সম্পাদক ফারুক হোসেন ধলাকে দলীয় মনোনয়ন প্রদান করেছে। তৃনমূলের সুপারিশের ভিত্তিতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচনের সমন্বয়কারী মোঃ শাহজাহান স্বাক্ষরিত এক পত্রে তাকে দলীয় মনোনয়ন প্রদান করেন বলে জানান, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আ.খ.ম রেজাউল করিম। উল্লেখ্য যে,নির্বাচন কমিশন ঘোষিত তফশীল অনুযায়ী মনোনয়নপত্র জমা দানের শেষ দিন ১২ জুলাই বাছাই ১৪ জুলাই এবং ২২ জুলাই মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন রাখা হয়েছে। ভোট গ্রহন অনুষ্ঠিত হবে ৭ আগষ্ট । এ পৌরসভায় মোট ভোটার ১৯ হাজার ৭০৬ জন। ভোট কেন্দ্র ৯টি সাধারন ওয়ার্ড ৯টি সংরক্ষিত মহিলা ওয়ার্ড ৩টি এবং মোট ভোট কক্ষের সংখ্যা ৫১ টি।

সোমবার, জুন ২৭, ২০১৬

ঘাটাইলে জমে উঠেছে ঈদ বাজার

মোঃ খায়রুল ইসলাম, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ
মুসলমানদের প্রধান ধর্মীয় উৎস পবিত্র ঈদ উল ফিতর। এ উপলক্ষে টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার মার্কেটগুলো জমে উঠেছে। সব বয়সী নারী-পুরুষসহ শিশুরা তাদের পছন্দের কেনাকাটায় শপিংমল ও বিপনী বিতানগুলোতে ভিড় জমাচ্ছে।
সরেজমিন ঘুরে দেখা গেছে, উপজেলা শহরে পারুল প্লাজা, দিলারা শপিং কমপ্লেক্স, রাজু ফ্যাশন, কাদের কমপ্লেক্স, নিউ মার্কেটসহ অবস্থিত দোকানগুলো এবং ঘাটাইল ক্যান্টনমেন্টের সুপার মার্কেটমুখরিত হয়ে উঠেছে।
ব্যবসায়ীরা জানান, এবার বাজারে নরসিংদী, টাঙ্গাইল, মানিকগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জের তাঁতের কটন, সিল্ক, এন্ডি কটন, এন্ডি সিল্ক, হাফ সিল্ক, মসলিন, ইন্ডিয়ান জামদানী, কাতান কাপড়ের চাহিদা বেশি। বিতানগুলোতে ছেলেদের শাট, টি শার্ট, শর্ট পাঞ্জাবি ও পাঞ্জাবি সেট সবার নজর কাড়ছে। বুটিক হাউজগুলোতে তোলা হয়েছে মেয়েদের জন্য দেশী-বিদেশী আপডেট ডিজাইনের বাহারি পোশাক।
এছাড়াও ভারতীয় চ্যানেলে প্রচারিত সিরিয়াল ও নিন্দি সিনেমার নামে নতুন ফ্যাশন প্রতিবারের মতো এবারও বাজারে এসেছে। এসব ফ্যাশনের নাম দেওয়া হয়েছে ভারতের সফল ব্যবসা সফল ছবি ‘বাহুবলী’ ও ‘বাজিরাও মাস্তানি’। এ সব পোশাক তরুণীদের মন কেড়ে নিতে সক্ষম হয়েছে।
এর বাহিরে ঝলক, সাহারা, নন্দিনী, ইচ্ছামতি পোশাকেরও প্রভাব রয়েছে। ঈদ পোশাকের বাজারে এসব পোশাকের দাম দুই থেকে পাঁচ হাজার টাকার মধ্যে। তবে মার্কেট ভেদে এর দাম পার্থক্য রয়েছে।
গতকাল সোমবার বিভিন্ন শপিং মলের চিত্র বলে দেয় পুরো ধমে জমে উঠেছে ঈদ কেনা-কাটা। এর মধ্যে তরুণ-তরুণী ও নারীদের ভিড় ছিল লক্ষণীয়।
ঈদের কেনাকাটা করতে আসা তরুণী মারুফা নাসির জানান, এবারের ঈদ কালেকশনগুলো বেশ চমৎকার। ডিজাইনেও রয়েছে বৈচিত্র। কিন্তু বিক্রেতারা গত ঈদের চেয়ে এবার দাম চাইছেন দুই থেকে তিনগুন বেশি। তাই পছন্দ হলেও বাজেটে না থাকায় কেনা যাচ্ছে না।
পারুল প্লাজার একাধিক ব্যবসায়ী জানান, এবছর ১০ রমজানের পর থেকেই মার্কেটে ক্রেতাদের সমাগম হচ্ছে। দিন যত এগুচ্ছে বিক্রিও তত বাড়ছে। বর্তমানে ঈদ বাজার জমজমাট। অন্যবছর থেকে এবার বেচা-বিক্রি বেড়ে যাওয়ায় আমরা খুবই আনন্দিত।

সোমবার, জুন ১৩, ২০১৬

ঘাটাইলে ভোট কারচুপির অভিযোগ আ’লীগ প্রার্থীর

১নং দেউলাবাড়ী ইউনিয়নের নির্বাচনে বিএনপি প্রার্থীর সমর্থকরা জাল ভোট ও নির্বাচনী অফিস ভাংচুরসহ তাণ্ডব চালিয়েছে বলে আ’লীগের চেয়ারম্যান প্রার্থী কায়ছার রহমান খান কেহিনুর অভিযোগ করেছেন। শুক্রবার ঘাটাইল প্রেস ক্লাবে সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কায়ছার রহমান খান কহিনুর। কোনো কারণ ছাড়াই আওয়ামী লীগের ৬৪২ ভোট বাতিল করারও অভিযোগ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন রকিবুল হাসান, মহব্বত হোসেন প্রমুখ। ৪ জুুন ওই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার, জুন ১১, ২০১৬

রিক্সা চালক থেকে সফল নার্সারী ব্যবসায়ী

উত্তম আর্য্য, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ  টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা সদর থেকে ৫ কিঃ মিঃ উত্তর পশ্চিম কোণে দেউলাবাড়ী ইউনিয়নের গোপালপুর উপজেলা সড়কের কোল ঘেষে পোড়াবাড়ী নামক স্থানে গড়ে উঠেছে বিভিন্ন ফল, ঔষধি, ফুলের গাছ সমন্বয়ে শামীম নার্সারি।

 আর এই নার্সারির মালিক আক্তার হোসেন আখন্দ।তিনি জানান, দুই ভাই বাবার তেমন কিছু রেখে যায়নি প্রথম জীবনে কাঁচামালের ব্যবসা ও রিক্সা চালিয়েছি। জীবনে অনেক ঘাত প্রতিঘাতের সাথে সংগ্রাম করে আজ এই পর্যায়ে এসেছি। দারিদ্রের সাথে দিনরাত যুদ্ধ করে চলতে হত আমাকে। একমুঠো ভাত যোগাড় করতে প্রতিনিয়ত সংগ্রাম করে যেতে হত। তাইতো আমার মাথায় এই গাছের চারার ব্যবসা আসে।

 সেখান থেকে ২০০৫ সালে ৩০ শতাংশ জমি ভাড়া নিয়ে আকাশমণি, ফুলের গাছ, ঔষধি গাছের বাগান করি। সেখান থেকে এখন প্রায় ১০০ শতাংশ জমি লিজ নিয়ে  প্রতি বৎসর বিঘা প্রতি জমির মালিককে ১০ হাজার টাকা করে দিতে হয়। বিভিন্ন প্রজাতির ফল, ফুল ও ঔষধি গাছ রোপন করে দেশের প্রত্যান্ত অঞ্চলে বিক্রি করেন। এতে তার বৎসর শেষে  সংসার চালিয়ে ৫০ হাজার টাকা বাড়তি আয় হয়।

বর্তমানে দুই ছেলে এক মেয়ে শামীম ১০ম শ্রেণিতে, চতুর্থ শ্রেণি তানিল ও মেয়ে তানজিলা কে নিয়ে সুখে দিন কাটাচ্ছে। দেশের বগুড়া, রংপুর, খুলনা, মধুপুর ও নিজেরা কিছু বীজ ও চারা সংগ্রহ  করা হয়। শামীম নার্সারিতে আম, জাম, লিচু, পেয়ারা, বাদমী, লেবু, লটকন, কমলা, মাল্টা, করমচা, আমড়া, কামরাঙ্গা, জলপাই, ডালিম চালতা সহ ২৭ প্রকারের ফল গাছ ও দুই প্রকারের ঔষধি গাছ, বেলি ফুল, গন্ধরাজ ফুল, গোলাপ ফুল, কামিনী, হাছনাহেনা টগর সহ ২০ প্রকারের ফুল গাছ আছে। এখান থেকে টাঙ্গাইল জেলা ঘাটাইল, কালিহাতী, মধুপুর, হামিদপুর, গোপালপুর, ক্যান্টমেন্ট, ঢাকা, নারায়নগঞ্জ, বগুড়া মহাস্থানগড় ও মহিপুর ইত্যাদি স্থানে চারা গাছ রপ্তানি করা হয়ে থাকে। ২০১৫ সালে ঘাটাইল উপজেলা বৃক্ষ মেলায় প্রথম স্থান অধিকার করেন ও ২০১৩-১৩ সালে কালিহাতী উপজেলায় বৃক্ষ মেলায় প্রথম স্থান অধিকার করি।