বৃহস্পতিবার, অক্টোবর ০৬, ২০১৬

ঘাটাইলে এমপি রানা’র মুক্তির দাবীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মো. খায়রুল ইসলাম, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ
টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের এম.পি আমানুর রহমান খান রানা’র মুক্তির দাবীতে ঘাটাইলের সাগরদিঘীতে গতকাল বৃহস্পতিবার বিকেলে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাগরদিঘী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা’র সাগরদিঘী অঞ্চলের আওয়ামীলীগ এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। আওয়ামীলীগ নেতা শামসউদ্দিন এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন, আ’লীগ নেতা মোতালেব হোসেন, এসকান্দর হক, রিয়াজ উদ্দিন ভোলা, যুবলীগ নেতা সুজন তালুকদার, সুমন খান বাবু, রফিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন, সাইফুল, মোকম্মেল, আজহার, জলিল, জহিরুল, সোহগ, সজিব, খোরশেদ আলম, আঃ রাজ্জাক, মোশারফ হোসেন, নয়ন, হাশেম, সেন্টু মিয়া, কায়সার, শামীম, ইয়ার মাহমুদ খোকন, আঃ ছামাদ মিয়া, ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক সোহেল মিয়া প্রমুখ।
সমাবেশে বক্তারা এমপি আমানুর রহমান খান রানা’র দ্রুত মুক্তি ও তার উপর সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।

শহীদদের স্বীকৃতিতে ঘাটাইলের পাকুটিয়ায় তারুণ্যের ব্যতিক্রমী উদ্যোগ

মোঃ খায়রুল ইসলাম, প্রতিনধি, ঘাটাইল (টাঙ্গাইল) ॥
মহান মুক্তিযুদ্ধে অসাধারণ অবদান রাখলেও স্বাধীনতার ৪৫ বছর পরেও কয়েকজন শহীদ মুক্তিযোদ্ধা র স্বীকৃতি মিলেনি। ঐ শহীদ মুক্তিযোদ্ধার পরিবারদেরকে আজও কেউ খোজঁ-খোবর নেয়নি। শহীদ মুক্তিযোদ্ধার পরিবার সরকার কর্তৃক বিভিন্ন প্রকার সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত তার পরিবার । একাত্তরের স্বাধীকার আন্দোলনে মুক্তিযুদ্ধের অন্যতম পীঠস্থান টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা। এখানকার পাকুটিয়াস্থ সৎসঙ্গ আশ্রম ছিল মুক্তিযুদ্ধকালীন গেরিলা মুক্তি সেনাদের অন্যতম ঘাটি ও শেল্টার হাউজ। আর সেই  কারণে ঐ আশ্রমে হানাদার বাহিনী হামলা করে কয়েকবার।  যুদ্ধ চলাকালীন সময়ে এই স্থানে ঘাতকের নির্মম গুলি ও বেয়নেটের খোচায় নির্মমভাবে শহীদ হন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্যারী মোহন আদিত ।   প্যারী মোহন আদিত্যের মতো তেমনিভাবে কালের ¯্রােতে চাপা পড়ে যায়  ঘাটাইলের পাকুটিয়ার  শহীদ আব্দুল খালেক ,আবুল হাসেম আলী খান, শহীদ নারায়ণ চন্দ্র পাল, শহীদ রঙ্গ রানী পাল ও শহীদ বামাচরন শর্মা।  কারো স্বীকৃতি মিলেছে আবার কারো মেলেনি। তেমনি শহীদ প্যারী মোহন আদিত্য মুক্তিযুদ্ধে অসাধারণ অবদান রাখলেও স্বাধীনতার ৪৫ বছর পেরিয়ে গেরেলও তিনি এবং  তার  পরিবারের সন্তানরা পাননি কোন স্বীকৃতি।
কিন্তু তাদের এই স্বীকৃতির জন্য সরকারি ভাবে  কোন উদ্যোগ না দেখে ব্যতিক্রমী হয়েছেন নতুন প্রজন্মের কিছু তরুণ। মহান মুক্তিযুদ্ধে মাতৃভূমির জন্য যারা  শহীদ হয়েছিলেন তাদের নামগুলো পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরতে কিছু তরুণ নিয়েছেন এক ব্যতিক্রমী উদ্যোগ। শহীদ প্যারী মোহন আদিত্য, শহীদ আব্দুল খালেক খান, শহীদ হাসেম আলী খান, শহীদ নারায়ণ চন্দ্র পাল, শহীদ রঙ্গ রানী পালের নামে ঘাটাইলের পাকুটিয়ার চারটি সড়কের নামকরণর  করা হয়।
১১ নং সেক্টরের কাদেরীয় বাহিনীর (ঢাকা, টাঙ্গাইল, পাবনা, সিরাজগঞ্জ ও ময়মনসিংহ এলাকার) আঞ্চলিক কমান্ডার আলহাজ্ব খোরশেদ আলম তালুকদার (বীরপ্রতিক) বলেন, আমার জানা মতে তিনি একজন প্রকৃত শহীদ মুক্তিযোদ্বা। কি কারণে সে স্বীকৃতি পাননি তা জানা নেই তবে শহীদ মুক্তিযোদ্ধা হিসাবে তার স্বীকৃতি পাওয়া উচিত।  শহীদ প্যারী মোহন আদিত্য ছিলেন  ঘাটাইলের  পাকুটিয়াস্থ সৎসঙ্গ আশ্রমের  দায়িত্ব পালন করেন।
তিনি ১৯৭১ সালের ৮ই আগষ্ট পাকুটিয়া সৎসঙ্গ আশ্রমে তিনি নিজ কোম্পানীর জোয়ানসহ অবস্থান করছিলেন। ঐদিন আনুমানিক বিকাল ৩ টায় পাক সেনা বাহিনী টাঙ্গাইল থেকে মধুপুর যাওযার পথে পাকুটিয়া সৎসঙ্গ আশ্রমে মুক্তিযোদ্ধা আছে সন্দেহে আশ্রমে আবারও সাড়াসি আক্রমন চালায়। প্রচন্ড গোলাগুলিতে  প্যারিমোহন মারা যান। তার পরও তার নাম লেখা হয়নি শহীদ মুক্তিযোদ্ধার তালিকায়। এ ব্যাপারে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ঘাটাইল শাখার কমান্ডার তোফাজ্জল হোসনের সাথে কথা বললে তিনি  জানান,প্যারী মোহন আদিত্য পাক হানাদার বাহিনীর গুলিতে সৎ সঙ্গ আশ্রমে শহীদ হন।  শহীদ মুক্তি যোদ্ধা হিসাবে তার নাম  আসা উচিৎ ছিল।

বুধবার, অক্টোবর ০৫, ২০১৬

ঘাটাইলে কৃষক শ্রমিক জনতা লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

 আব্দুল লতিফ , ঘাটাইল টাঙ্গাইল প্রতিনিধি ঃ
গত কাল বুধবার  টাঙ্গাইলের ঘাটাইলে   বিকেল ৪ টায়  উপজেলা অডিটরিয়াম হল রুমে   কৃষক  শ্রমিক জনতা লীগের বর্ধিত  সভা অনুষ্ঠিত হয়েছে । মোঃ রতন মিয়ার সভাপতিত্বে বর্ধিত সভায় অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন , কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় সাধারন সম্পাদক হাবিবুর রহমান খোকা বীর প্রতীক , টাঙ্গাইল জেলা সভাপতি এইচ এম আব্দুল হাই , ঘাটাইল উপজেলা আহ্বায়ক আব্দুল হালিম , কালিহাতি উপজেলা আহ্বায়ক হাসমত আলী , বাবুল সিদ্দিকী , ও বিভিন্ন  ইউনিয়ন থেকে আগত কর্মী বৃন্দ ।এই বর্ধিত সভায় বক্তারা সম্মোলন প্রস্তুুতি কমিটি নিয়ে আলোচনা করা হয় ।

মঙ্গলবার, অক্টোবর ০৪, ২০১৬

দেউলাবাড়ীতে আ’লীগের বিক্ষোভ মিছিল

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ
টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলার আসামী টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানা’র ফাঁসির দাবীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেউলাবাড়ী ইনিয়ন শাখা আওয়ামীলীগ। আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্দ্যেগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি দেউলাবাড়ী পাকুটিয়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বিক্ষোভ মিছিলটি স্থানীয় বাসস্ট্যান্ড চত্বরে ইনিয়ন শাখা আ’লীগের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন- ইউনিয়ন শাখা আওয়ামীলীগের আহ্বায়ক মো. মোমরেজ আলী মাস্টার, যুগ্ন-আহ্বায়ক মো. কায়সার রহমান খান কহিনূর, যুবলীগ নেতা মো. আমির হামজা, ছাত্রলীগ নেতা রাকিব খান প্রমুখ। সমাবেশে বক্তারা এমপি রানা সহ অন্যান্য আসামীদের রায় কার্যকর ও ফাঁসির দাবি জানান।

সোমবার, অক্টোবর ০৩, ২০১৬

গণপিটুনিতে ডাকাত নিহত, আটক ৩

ঘাটাইলে ডাকাত সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত হয়েছে  , আহত  হয়েছে ৩ জন । নিহত ব্যাক্তির পকেটে একটি আইডি কার্ড  নং৯২০৪ ছিল । যেখানে তার নাম বিল্লাল হোসেন বাবার নাম মঈন উদ্দিন ও  খুলনা এসইপি কারিগরি প্রকল্প বিটাক এর প্রশিক্ষণার্থী ছিল । আহতরা হচ্ছে - চাঁদপুরের শাহরস্থি থানার  ঠাকুর পাড়া ইউনিয়নের বাতুলি পাড়া গ্রামের আলিম মিয়ার ছেলে দেলোয়ার হোসেন (২৬) , ঢাকার মোহম্মদপুর জেনেভা ক্যাম্পের বি - ব্লকের জাকির হোসেনের ছেলে সুমন হোসেন (৩৪) ও টাঙ্গাইলের কালিহাতি থানার বীর কাচিনা গ্রামের গোলাম মোস্তফার ছেলে  নাহিদ (১৯) । এদের কে ঘাটাইল থানায় হেফাজতে রাখা  হয়েছে ।
 প্রত্যক্ষ দর্শীরা জানিয়েছে , রোবার দিবাগত রাত ১১ টায় সাগর দিঘী - সখিপুর সড়কের   সোলাকুড়ি ও জোড়দিঘী নামক স্থানে
 রাস্তা বেরিকেড দিয়ে ডাকাতি করার প্রস্তুুতি নিচ্ছিল । টের পেয়ে স্থানী লোকজন তাদের কে পাকড়াও করে ধরে ফেলে বেদড়ক পিটুনি দেয় । এতে ঘটনা স্থলেই এক সন্দেহ ভাজন ডাকাত  মারা যায় । ধৃত ডাকাত দেলোয়ার হোসেন জানায় , সে গেলো কোরবানী ঈদের আগে মাদক মামলায় কারাভোগের পর জামিনে মুিক্ত পায়  ।  আর জেলখানায়  পরিচয় হয়  বরিশালের  রানা ও বিল্লাল নামের ২ জনের সাথে । আরো জানায় , সে মাদকের ব্যবসা করে  । গত পরশু দিন  গাজিপুরের রাজেন্দ্রপুর থেকে রানা ও বিল্লাল নামের ২ জন মদ কেনার জন্য তাকে মোবাইলে ডেকে নিয়ে তার কাছে ১ কেস অর্থাৎ ২৪ বিয়ার বোতল কিনে নেয় । প্রতি বোতলের দাম ৫০০০ হাজার টাকা দেওয়ার কথা বলে তাকেও ( দেলোয়ার ) সাথে নেয় বলে জানায় । বিল্লালের  বাড়ি বরিশাল বলে জানায় সে ।  ধৃত দোলোয়ার রাজেন্দ্র পুর বোর্ড বাজার নামক স্থানে তার  স্ত্রী নাসিমা আক্তার কে নিয়ে থাকে । নাসিমা স্থায়ী একটি গার্মেন্টসে চাকরি করে ।
 ঘাটাইল থানা অফিসার ইনচার্স মোঃ কামাল হোসেন  কে বলেন , রাতে ডাকাত সন্ধেহে গণপিটুনি দিলে ঘটনার স্থলেই ১ জন মারা যায় । লাশ  উদ্ধার করে ঘাটাইল থানা স্বাস্থ্য কেন্দ্রে রাখা হয় ।

শনিবার, অক্টোবর ০১, ২০১৬

ঘাটাইলে বিশ্ব প্রবীণ দিবস পালিত

মো. খায়রুল ইসলাম, ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা ঃ
‘বয়স বৈষম্য দূর করুন’ প্রতিপাদ্যে প্রবীণদের পারিবারিক ও সামাজিক সম্পর্ক, রাষ্ট্রীয় নিরাপত্তা মূলক সহায়তা, সম্মান ও স্বাধীনতা ভোগ করার দাবি নিয়ে টাঙ্গাইলের ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ০১ অক্টোবর (শনিবার) সকালে উপজেলা চত্বর থেকে একটি শোভাযাত্রা ঘাটাইলের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হিতৈষী সংঘের সৌজন্যে উপজেলা পরিষদ অডিটরিয়ামে ঘাটাইল প্রবীন হিতৈষী সংঘের সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. হাসান আলী মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) প্রভাংশু সোম মহান, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক শহিদুল ইসলাম লেবু,  ঘাটাইল পৌরসভার মেয়র শহিদুজ্জামান খান, সাবেক মেয়র আঃ রশিদ মিয়া, ঘাটাইল প্রবীন হিতৈষী সংঘের সহ সভাপতি ড. মমতাজ বেগম, সাধারন সম্পাদক অধীর চনদ্র সাহা,লেখক মাহমুদ দিদার,আ ছামাদ সরকার প্রমূখ।